ফুটবল যারা বোঝে তারাই ব্রাজিল সমর্থক: অপু বিশ্বাস

১৫ নভেম্বর ২০২২, ০৯:১৯ AM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ১২:৫৩ PM
ঢালিউড কুইন অপু বিশ্বাস

ঢালিউড কুইন অপু বিশ্বাস © সংগৃহীত

আগামী ২০ নভেম্বর কাতারে শুরু হবে ফুটবল বিশ্বকাপ। যে কারণে প্রিয় দলের জার্সি, পতাকা কেনার হিড়িক চলছে এখন। বাংলাদেশে অবশ্য ফুটপ্রেমীদের ৮০ শতাংশই আর্জেন্টিনা, ব্রাজিল, মেসি আর নেইমারকে নিয়ে ব্যস্ত। আসন্ন ফুটবল বিশ্বকাপে জনপ্রিয় অভিনেত্রী, প্রযোজক অপু বিশ্বাসের সমর্থন থাকছে ব্রাজিলে। তিনি আগে থেকেই ব্রাজিল সমর্থক। তিনি বলেন, ফুটবল খেলা যারা পছন্দ করেন এবং বোঝেন, তারা আসলেই ব্রাজিলকে সাপোর্ট করেন। 

সম্প্রতি মানিকগঞ্জে নিজের প্রথম প্রযোজিত সিনেমা ‘লাল শাড়ি’ শুটিং সেটে সাংবাদিকদের মুখোমুখি হন অপু বিশ্বাস। সিনেমার বাইরে কথা উঠে কাতার বিশ্বকাপ নিয়ে। চিত্রনায়িকা অপু বিশ্বাস কথা বলেছেন তার প্রিয় দলকে নিয়ে।

বিশ্বকাপ ফুটবলে অপু বিশ্বাস কোন দল সমর্থন করছেন, জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, পাঁচবারের বিশ্বকাপজয়ী ব্রাজিল দলের সাপোর্টার আমি। তাই আর সব ফুটবল ফ্যানদেরও ব্রাজিল সমর্থন করতে অনুরোধ জানাই। আগেও ব্রাজিল দল করতাম, তবে সেটা না বুঝে। এখন ফুটবল খেলাটা বেশ বুঝি, তাই ব্রাজিলই আমার সেরা দল।

আরও পড়ুন: দুই দশকের শিরোপাহীন ব্রাজিলের অপেক্ষা ফুরাবে এবার?

তিনি আরও বলেন, ফুটবল খেলা যারা পছন্দ করেন এবং বোঝেন, তারা আসলেই ব্রাজিলকে সাপোর্ট করেন। ব্রাজিলের খেলোয়াড়দের খেলায় আলাদা একটা ছন্দ আছে, যা অন্য দলের ক্ষেত্রে আমি অনুভব করি না।

উল্লেখ্য, সরকারি অনুদানপ্রাপ্ত ‘লাল শাড়ি’ সিনেমার শুটিং ব্যস্ত সময় পাড় করছেন তিনি। এতে অপুর বিপরীতে রয়েছেন চিত্রনায়ক সাইমন সাদিক। অন্যান্য চরিত্রে অভিনয় করছেন শহীদুজ্জামান সেলিম, দোয়েল প্রমুখ।

পেনাল্টি মিসের পর প্রচণ্ড রাগ হয়েছিল, বলছেন মেসিই
  • ২৩ জুন ২০২৬
নিষিদ্ধ ছাত্রলীগের নেতাসহ গ্রেপ্তার ৫
  • ২৩ জুন ২০২৬
বেরোবিতে আর্জেন্টিনার খেলা দেখতে দর্শকদের উপচে পড়া ভিড়
  • ২৩ জুন ২০২৬
মনে হচ্ছে আর্জেন্টিনায় আছি— ঢাবিতে এসে রাষ্ট্রদূত
  • ২৩ জুন ২০২৬
মেসির জোড়া গোলে নকআউটে আর্জেন্টিনা
  • ২৩ জুন ২০২৬
চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ২৩ জুন ২০২৬