মুম্বাই বিমানবন্দরে আটক শাহরুখ খান!

১২ নভেম্বর ২০২২, ০৩:২০ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ০১:১৯ PM
শাহরুখ খান

শাহরুখ খান © ফাইল ছবি

দুবাই থেকে মুম্বাই ফেরার পথে বিপাকে পড়লেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। মুম্বাই বিমানবন্দরে আজ শনিবার এই অভিনেতাকে আটক করে শুল্ক দফতর। ব্যক্তিগত বিমানে দুবাই থেকে ফিরছিলেন তিনি। সূত্রের দাবি, তাঁর কাছে ১৮ লাখ টাকার ঘড়ির কভার ছিল। ৬ লাখ ৮৩ হাজার টাকা দেওয়ার পর ছাড়া হয় তাঁকে। খবর আনন্দবাজার পত্রিকার।

সংবাদ সংস্থা সূত্রে খবর, সংযুক্ত আরব আমির শাহির শারজা থেকে শনিবার মুম্বাই ফিরছিলেন শাহরুখ। তাঁর কাছে ১৮ লাখ টাকার ঘড়ির খাপ ছিল। এজন্য তাঁকে আটক করেন শুল্ক দফতরের আধিকারিকরা। এরপর শাহরুখকে ৬ লাখ ৮৩ হাজার টাকা দিতে হয়েছে বলে সূত্রের খবর। 

তবে শুল্ক দফতরের আধিকারিকদের সঙ্গে শাহরুখ সহযোগিতা করেছেন বলে জানা গেছে। ব্যক্তিগত বিমানে করে দুবাই গিয়েছিলেন সুপারস্টার।

পেনাল্টি মিসের পর প্রচণ্ড রাগ হয়েছিল, বলছেন মেসিই
  • ২৩ জুন ২০২৬
নিষিদ্ধ ছাত্রলীগের নেতাসহ গ্রেপ্তার ৫
  • ২৩ জুন ২০২৬
বেরোবিতে আর্জেন্টিনার খেলা দেখতে দর্শকদের উপচে পড়া ভিড়
  • ২৩ জুন ২০২৬
মনে হচ্ছে আর্জেন্টিনায় আছি— ঢাবিতে এসে রাষ্ট্রদূত
  • ২৩ জুন ২০২৬
মেসির জোড়া গোলে নকআউটে আর্জেন্টিনা
  • ২৩ জুন ২০২৬
চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ২৩ জুন ২০২৬