২৭ দিনে ১০ কেজি ওজন কমিয়ে অসুস্থ অভিনেতা

২১ অক্টোবর ২০২২, ০৯:০৭ PM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ০৪:৫০ PM
অভিনেতা সত্যজিৎ দুবে

অভিনেতা সত্যজিৎ দুবে © সংগৃহীত

বলিউড অভিনেতা সত্যজিৎ দুবে দ্রুত ওজন কমাতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন।   জানা গেছে,  মাত্র ২৭ দিনে ১০ কেজি ওজন কমিয়ে  লিভার সিরোসিসের সমস্যায় ভুগছেন তিনি

ভারতীয় গণমাধ্যম জানায়, ‘অ্যায়ে জিন্দেগি’ ছবিতে  লিভার সিরোসিস রোগে ভুগছেন-এমন চরিত্রে সিনেমাটিতে অভিনয়ও করেছেন তিনি। এই ছবিতে অভিনয় করার জন্য দ্রুত ১০ কেজি ওজন কমাতে হয় তাকে। এরপর নিজেই   লিভার সিরোসিস রোগে আক্রান্ত হয়ে পড়েন।

আরও পড়ুন: টি-২০ বিশ্বকাপ: কবে কার বিপক্ষে খেলবে বাংলাদেশ

স্পটবয়কে সত্যজিৎ বলেন—‘আমি যখন সিনেমাটিতে চুক্তিবদ্ধ হই তখন শারীরিকভাবে ফিট ছিলাম। কিন্তু চরিত্রের প্রয়োজনে আমার শরীরে কিছুটা পরিবর্তন দরকার হয়। সেই সময় প্রতিদিন ১০ কিলোমিটার দৌড়াতাম। আর খাবার হিসেবে শুধু শসা আর টমেটো খেতাম। ’

একদিকে ওজন কমিয়েছেন সত্যজিৎ, অন্যদিকে খুবই স্বল্প সময়ে ওজন বাড়িয়েছিলেন। তা উল্লেখ করে এই অভিনেতা বলেন, ‘এরই মাঝে আবার চরিত্রের প্রয়োজনে কিছুটা স্বাস্থ্যবান হওয়ার প্রয়োজন হয়। হাতে সময় ছিল মাত্র তিন দিন। পিৎজা আর হেলদি খাবার খেয়ে কিছুটা ওজন বাড়িয়েছিলাম। সেই সময় একটা বিষয় মাথায় ছিল-চরিত্রের সঙ্গে নিজের লুক যেন মানানসই হয়। ’

ট্যাগ: সাহিত্য
গোপালগঞ্জে বিস্ফোরক আইনে আওয়ামী লীগের ২৮ নেতাকর্মীর নামে মা…
  • ১৬ নভেম্বর ২০২৬
কুয়েটে হলের কক্ষে ঢুকে এক শিক্ষার্থীকে মারধর, চোখে জখম
  • ১৬ নভেম্বর ২০২৬
ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950