টি-২০ বিশ্বকাপ: কবে কার বিপক্ষে খেলবে বাংলাদেশ

২১ অক্টোবর ২০২২, ০৮:৫৯ PM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ০৪:৫০ PM
বাংলাদেশ ক্রিকেট দল

বাংলাদেশ ক্রিকেট দল © টিডিসি ফটো

২০২২ টি২০ বিশ্বকাপের গ্রুপ পর্বের খেলা শেষ হয়েছে শুক্রবার। এবারের গ্রুপ পর্ব থেকে শ্রীলংকা, নেদারল্যান্ডস, আয়ারল্যান্ড এবং জিম্বাবুয়ে সুপার টুয়েলভে জায়গা করে নিয়েছে। 

এবারের বিশ্বকাপের সুপার টুয়েলভে বাংলাদেশ খেলবে গ্রুপ ২-এ। গ্রুপ পর্ব থেকে বাংলাদেশের গ্রুপে জায়গা করে নিয়েছে জিম্বাবুয়ে এবং নেদারল্যান্ডস। 

বাংলাদেশ ছাড়াও গ্রুপ ২-এ আগে থেকেই ছিল ভারত, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা। এখন যোগ হলো জিম্বাবুয়ে এবং নেদারল্যান্ডসের নাম।  সুপার টুয়েলভে বাংলাদেশ মোট পাঁচটি ম্যাচ খেলবে। 

বাংলাদেশ তাদের বিশ্বকাপ মিশন শুরু করবে ২৪ অক্টোবর। এদিন নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে মিশন। বাংলাদেশ স্থানীয় সময় সকাল ১০টায় হবে ম্যাচটি। 

টাইগাররা তাদের দ্বিতীয় ম্যাচ খেলবে ২৭ অক্টোবর। এদিন তারা মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৯টায়।

সাকিব বাহিনী বিশ্বকাপে তাদের তৃতীয় ম্যাচে খেলবে জিম্বাবুয়ের বিপক্ষে। ৩০ অক্টোবর বাংলাদেশ সময় সকাল ৯টায় ম্যাচটি শুরু হবে। 

নিজেদের চতুর্থ ম্যাচে টাইগাররা মুখোমুখি হবে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ভারতের। ম্যাচটি হবে ২ নভেম্বর। দুই দলের লড়াইটি বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হবে । 

সুপার টুয়েলভে নিজেদের পঞ্চম ও শেষ ম্যাচে আরেক সাবেক বিশ্বচ্যাম্পিয়ন পাকিস্তানের বিপক্ষে লড়বে বাংলাদেশ।  ম্যাচটি হবে ৬ নভেম্বর। সকাল ১০টায় শুরু হবে ম্যাচটি।

ইবি শিক্ষকের আড়াইশ পৃষ্ঠার পিএইচডি থিসিসের মূল্যায়ন রিপোর্ট…
  • ২০ মে ২০২৬
তিন ধাপে নয়, একবারে পে স্কেল চান সরকারি চাকরিজীবীরা
  • ২০ মে ২০২৬
বিদ্যুতের দাম ২১ শতাংশ বাড়াতে চায় পিডিবি
  • ২০ মে ২০২৬
সাবেক কেন্দ্রীয় নেতাসহ নিষিদ্ধ ছাত্রলীগের তিনজনকে গ্রেফতার
  • ২০ মে ২০২৬
আগামী বাজেটেই নতুন পে স্কেল—বাস্তবায়ন কীভাবে, তা নিয়ে কথাবা…
  • ২০ মে ২০২৬
ঈদ উপলক্ষে শিক্ষার্থীদের জন্য বিভাগীয় শহরে বাস সার্ভিস চালু…
  • ২০ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081