ছেলের মেহেদি সন্ধ্যা সম্পন্ন, দোয়া চাইলেন আসিফ

০৩ অক্টোবর ২০২২, ১২:৪২ PM
জনপ্রিয় গায়ক আসিফ আকবর শ্বশুর হতে চলেছেন।

জনপ্রিয় গায়ক আসিফ আকবর শ্বশুর হতে চলেছেন। © সংগৃহীত

জনপ্রিয় গায়ক আসিফ আকবর শ্বশুর হতে চলেছেন। তার বড় ছেলে শাফকাত আসিফ রণ। কনে গোপালগঞ্জের ইসমত শেহরীণ ঈশিতা। বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন তারা। ছেলের মেহেদি সন্ধ্যা সম্পন্ন করলেন আসিফ। ছেলের জন্য দোয়া চাইলেন সবার কাছে।

রোববার (২ অক্টোবর) আয়োজন করা হয়েছিলো রণ-ঈশিতার মেহেদী সন্ধ্যা। সেখানে দুই পরিবারের লোকজন ছাড়াও শোবিজের অনেক তারকা হাজির হয়েছিলেন।

সম্প্রতি মেহেদী সন্ধ্যার কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে আসিফ লিখেছেন, ‘সুন্দরভাবেই শেষ হলো রণ-ঈশিতার মেহেদী সন্ধ্যা। সবার প্রতি কৃতজ্ঞতা। দোয়া চাই। ভালোবাসা অবিরাম।’

আরও পড়ুন: বউদের সেটআপ করুক, না হলে দেশ ছাড়ুক: শাকিবকে ডিপজল

এর আগে গত ২৪ সেপ্টেম্বর রণ-ঈশিতার বাগদান সম্পন্ন হয়েছে। এসময়  ফেসবুক স্ট্যাটাসে আসিফ লিখেছিলেন, গোপালগঞ্জের মেয়ে ঈশিতার সঙ্গে তার বড় ছেলের আংটি বদল হয়েছে ২৪ সেপ্টেম্বর। ব্যক্তিগতভাবে ছোটবেলা থেকেই পরিচিত ছিল তাদের হবু পুত্রবধূ। এই সুখ সংবাদকে তিনি ২০০১ সালে তার গানের জগতের সাফল্যের সঙ্গে তুলনা করেছেন।

তিনি স্ট্যাটাসে লিখেছেন, শরতের ঝকঝকে ত্বকত্বকে রৌদ্রজ্জ্বল নীল আকাশে সাদা মেঘের ভেলায় ভাসছে আমার পরিবার। বড় ছেলের বিয়ের মাধ্যমে চমৎকার হাসিখুশী সুখী একটি একান্নবর্তী পরিবারের সঙ্গেএকীভূত হতে পেরে খুব ভালো লাগছে।ছেলের বিয়ের জন্য সবার কাছে দোয়াও চেয়েছেন আসিফ। তার ভাষায়, সবার দোয়া চাই আমার সত্য সরল সহজ ছেলে রণ আর আদরের বৌমা ঈশিতার জন্য। শ্বশুররূপে আবারো মেয়ের বাবা হয়েছি, স্বার্থক এক জনমে মহান আল্লাহর প্রতি শুধুই কৃতজ্ঞতা জানাই।

‘আরও আনন্দ দেব’, নকআউটের টিকিট নিশ্চিত করে বললেন মেসি
  • ২৩ জুন ২০২৬
বিশ্বমঞ্চে দুই দশকের মহাকাব্য: ফিরে দেখা ৩৯ ছুঁইছুঁই মেসির …
  • ২৩ জুন ২০২৬
এক রাতে যত গিনেস রেকর্ডে নাম লেখালেন মেসি
  • ২৩ জুন ২০২৬
রেকর্ডের পর রেকর্ড মেসির দখলে, বিশ্বকাপে নতুন ইতিহাস
  • ২৩ জুন ২০২৬
পেনাল্টি মিসের পর প্রচণ্ড রাগ হয়েছিল, বলছেন মেসিই
  • ২৩ জুন ২০২৬
নিষিদ্ধ ছাত্রলীগের নেতাসহ গ্রেপ্তার ৫
  • ২৩ জুন ২০২৬