হঠাৎ অসুস্থ দীপিকাকে তড়িঘড়ি নিয়ে যাওয়া হলো হাসপাতালে

২৮ সেপ্টেম্বর ২০২২, ১০:০১ AM
বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন

বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন © আনন্দবাজার

হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার বিকেলে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলে মুম্বইয়ের একটি সংবাদ সংস্থা জানিয়েছে। রাতেই হাসপাতালে বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা হয় দীপিকার। পরে চিকিৎসকদের একটি দল তাঁকে দেখে। আপাতত ওই চিকিৎসক দলের পর্যবেক্ষণেই ভর্তি রয়েছেন অভিনেত্রী।

ওই সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, সোমবার হঠাৎই তীব্র অস্বস্তি বোধ করতে শুরু করেন দীপিকা। সঙ্গে ছিল অতিরিক্ত দুর্বলতা ও ক্লান্তিবোধ। তবে তিনি বাড়িতেই ছিলেন কি না জানা যায়নি। রাতে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসকেরা পরীক্ষা করে জানান, তার শারীরিক অবস্থা স্থিতিশীল। তবে তাঁপর্যবেক্ষণে রাখা হবে।

আরো পড়ুন: ফেসবুকে ক্রাশ অ্যান্ড কনফেশন পেইজ: বিনোদন নাকি বিড়ম্বনা!

কয়েক মাস আগে জুনে অসুস্থ হয়ে পড়েছিলেন অভিনেত্রী। সে বারও হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। হায়দরাবাদে ‘প্রজেক্ট কে’র শ্যুটিং চলাকালীন হৃদস্পন্দন মাত্রাতিরিক্ত বেড়ে গিয়েছিল দীপিকার। হায়দরাবাদেরই কামিনেনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন অভিনেত্রী।

দীপিকাকে শেষ পর্দায় দেখা গিয়েছিল ওটিটি সিনেমা ‘গেহরিয়া’তে। কয়েকটি ছবির কাজ হাতে রয়েছে দীপিকার। প্রভাসের সঙ্গে ছবির শ্যুটিং শেষের পথে। এ ছাড়া শাহরুখ খানের সঙ্গে ‘পাঠান’ ও হৃতিকের সঙ্গে ‘ফাইটার’ ছবির কাজও চলছে দীপিকার। খবর: আনন্দবাজার।

ডিসিইউর বদরুন্নেসা কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধ…
  • ১১ নভেম্বর ২০২৬
খাগড়াছড়িতে বিএনপি কার্যালয়ে আগুন ও সহিংসতার ঘটনায় ১৮ জন আটক
  • ১১ নভেম্বর ২০২৬
ভর্তি পরীক্ষা নিয়ে ইউজিসির অনুরোধ রাখছে না চট্টগ্রাম বিশ্বব…
  • ১১ নভেম্বর ২০২৬
নিরাপত্তা শঙ্কায় ঢাবি ক্যাম্পাস ছাড়লেন দুই বিদেশি শিক্ষার্থী
  • ১১ নভেম্বর ২০২৬
অধিনায়কত্ব পাচ্ছেন হামজা, একাদশে ৩ পরিবর্তন
  • ১১ নভেম্বর ২০২৬
মীর নাসিরের পা ধরে শিক্ষক, ছেলে মীর হেলালের পা ধরে ভিসি
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950