‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগানে মাস্টারমাইন্ড স্কুল শিক্ষার্থীদের বিক্ষোভ

১৪ জানুয়ারি ২০২১, ০৩:৩৮ PM

© সংগৃহীত

রাজধানীর কলাবাগানে ‘ও’ লেভেল পড়ুয়া মাস্টারমাইন্ড স্কুলের ছাত্রীকে ধর্ষণের পর হত্যার অভিযোগে দায়ের করা মামলা দ্রুতবিচার আদালতে নেওয়া, আসামি দিহানের সহযোগীদের পরিচয় জানানো, ভিকটিম পরিবারকে মামলার তদন্ত সম্পর্কে সঠিক তথ্য সরবরাহসহ নানা দাবিতে প্রতিবাদ সমাবেশ ও মিছিল করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগানে মাস্টারমাইন্ড স্কুলের বাইরের রাস্তায় এই সমাবেশ ও মিছিল করে হত্যার শিকার ওই ছাত্রীর সহপাঠীরা। এসময় বাংলাদেশ মহিলা পরিষদসহ বিভিন্ন মানবাধিকার সংগঠনও তাদের সঙ্গে যোগ দেন।

শিক্ষার্থীরা বলেন, আমরা বিচার দেখতে চাই। ইতোমধ্যে নানা চাপের আলামত দেখা যাচ্ছে, সেসব যাতে না প্রভাব ফেলে সেদিকে সতর্ক থাকতে হবে। তাদের মতে, সম্পর্কে ‘সম্মতি’ বিষয়টি নিয়ে আরও আলোচনা করা জরুরি। এ বিষয়ে শিক্ষার ব্যবস্থা করতে সরকারের কাছে দাবি জানান তারা। এ সময় স্লোগানে ভরে ওঠে মাস্টারমাইন্ড স্কুলের বাইরের রাস্তা থেকে সংসদ ভবনের সামনের রাস্তা।

সমাবেশ থেকে দিহানের সহযোগীদের নাম-পরিচয় প্রকাশ করতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানানো হয়। সহপাঠীরা বলেন, আমরা একটি সুষ্ঠু ডিএনএ টেস্ট দেখতে চাই। এ ঘটনায় বাইরে থেকে যেন কোনোরকম চাপ সৃষ্টি করা না হয়, সেদিকে দৃষ্টি রাখতে সরকারকে আহ্বান জানানো হয়।

ধর্ষকদের দ্রুত বিচার দাবি করেন ধর্ষণের পর হত্যার শিকার ছাত্রীর বাবা আল আমিন আহমেদ। তিনি বলেন, ধর্ষণে সহযোগীদেরও চিহ্নিত করে বিচারের আওতায় আনা হোক। এসময় সমাবেশে উপস্থিত-অনুপস্থিত সব ছেলেমেয়ের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান তিনি।

ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর নিয়ে আলেমদের সঙ্গে…
  • ০৮ আগস্ট ২০২৬
জুলাই অভ্যুত্থান আর আমার আরেক আব্বু-আম্মু খুঁজে পাওয়ার গল্প
  • ০৮ আগস্ট ২০২৬
বাণিজ্যিক খামারের পাশাপাশি দেশি জাত উন্নয়নেও জোর দিতে হবে: …
  • ০৮ আগস্ট ২০২৬
জামায়াত আমিরের বাসায় প্রদর্শনীতে জিয়ার অনুপস্থিতি নিয়ে রিজভ…
  • ০৮ আগস্ট ২০২৬
সোমবার কয়টায় দেখা যাবে এসএসসির ফল, জানাল বোর্ড
  • ০৮ আগস্ট ২০২৬
বর্ষায় জমজমাট ২০০ বছরের ঐতিহ্যবাহী নৌকার হাট
  • ০৮ আগস্ট ২০২৬