ক্যাম্পাসে ছুরিকাঘাতে শাবিপ্রবি ছাত্র হত্যা, খুনী অজ্ঞাত

২৫ জুলাই ২০২২, ০৮:২৯ PM
বামে বুলবুল আহমেদ

বামে বুলবুল আহমেদ © সংগৃহীত

ক্যাম্পাসের অভ্যন্তরে অজ্ঞাত ব্যক্তির ছুরিকাঘাতে আহত হয়ে বুলবুল আহমেদ নামে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক শিক্ষার্থী মৃত্যুবরণ করেছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী। 

সোমবার (২৫ জুলাই) সাড়ে আটটায় বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আবু হেনা পহিল এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, বিশ্ববিদ্যালয়ের গাজী কালুর টিলায় এই ঘটনা ঘটে।

তিনি বলেন, বুলবুলের শরীরে ছুরিকাঘাত করার পর প্রচুর রক্তক্ষরণ হয়। প্রথমে তাকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নেয়া হলে সেখানে তার সেন্স পাওয়া যাচ্ছিল না। পরে সেখান থেকে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত অবস্থায় দেখতে পান।

জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান বলেন, শিক্ষার্থীকে ছুরিকাঘাত করা হয়েছে, এমন খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে তথ্য অনুসন্ধান করছি। সে কেন টিলায় গিয়েছিল এবং তখন তার সঙ্গে কেউ ছিল কি না, তাও জানার চেষ্টা করছি। এছাড়া কে বা কারা তাকে ছুরিকাঘাত করেছে তা জানার চেষ্টা চলছে বলেও তিনি জানান।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আলমগীর জানান, বুলবুলের লাশ হাসপাতালের মর্গে রয়েছে।

মশার কয়েল থেকে অগ্নিকাণ্ডে ১৫ বসতঘর পুড়ে ছাই
  • ২২ এপ্রিল ২০২৬
পানিশূন্যতা কী? শরীরে এর লক্ষণগুলো কীভাবে বুঝবেন
  • ২২ এপ্রিল ২০২৬
তিন বেতন কমিশনের প্রতিবেদন সুপারিশ প্রণয়ন কমিটি পুনর্গঠন কর…
  • ২২ এপ্রিল ২০২৬
দরজা খুলে দাদি দেখলেন, ফ্যানের সঙ্গে ঝুলছে নাতির লাশ
  • ২২ এপ্রিল ২০২৬
সরকারি ছুটি বাড়ল একদিন, পরিপত্র জারি
  • ২২ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থী
  • ২২ এপ্রিল ২০২৬