ফেসবুকে মৃত্যুর গুজব, বেচেঁ আছেন নোবিপ্রবি ছাত্র আতিক

২০ জুন ২০২২, ১১:৩৪ AM
আতিকুর রহমান

আতিকুর রহমান © ফাইল ছবি

আইডি কার্ড হারিয়ে বিপাকে পড়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) অ্যাপ্লায়েড কেমিস্ট্রি অ্যান্ড কেমিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আতিকুর রহমান। এক মৃত যুবকের পরিচয়ে দেখানো হচ্ছে তার আইডি কার্ড। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গুজব ছড়িয়ে পড়েছে তিনি মারা গেছেন। তবে রোববার (১৯ জুন) আতিকুর রহমান তার জীবিত থাকার বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন।

এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গুজব ছড়ায় নাপিত্তছড়ায় ঝরনায় পড়ে তার মৃত্যু হয়েছে। আতিকুর রহমান বলেন, আমি বেঁচে আছি। মিরসরাইয়ের নাপিত্তাছড়ায় একজন নিহত হয়েছেন। ওই ব্যক্তির পরিচয়ে আমার আইডি কার্ড দেখানো হচ্ছে। বিষয়টি বিভ্রান্তিকর এবং আমি বিষয়টা নিয়ে খুবই উদ্বিগ্ন।

তিনি আরও বলেন, আমার বিপক্ষে অপপ্রচার চালানোর জন্য এ তথ্য ছড়াতে পারে। এরজন্য আমি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা নিয়েছি। বেশকিছুদিন আগে ঘুরতে গিয়ে আমার আইডি কার্ডটি হারানো যায়। এ ঘটনায় থানায় আমি একটি জিডি করি।

শিক্ষকদের সম্মান জানিয়ে বিইউবিটিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
  • ০৬ অক্টোবর ২০২৬
একাদশে দ্বিতীয় পর্যায়ের ভর্তির ফল প্রকাশ, জিপিএ-৫ পেয়েও কলে…
  • ০৬ অক্টোবর ২০২৬
এসএসসি-এইচএসসির খাতা মূল্যায়নে অনিয়ম প্রমাণিত হলে ৫ বছরের ক…
  • ০৬ অক্টোবর ২০২৬
বিদায়ের মঞ্চ প্রস্তুত, আবেগঘন বার্তায় যা বললেন মেসি
  • ০৬ অক্টোবর ২০২৬
বিএনপির বিরুদ্ধে ‘মুনাফেকি’র অভিযোগ জুনায়েদের, জবাব দিলেন শ…
  • ০৬ অক্টোবর ২০২৬
নেশার টাকা জোগাতে ভাগিনাকে বিক্রির অভিযোগ, মামা গ্রেপ্তার
  • ০৬ অক্টোবর ২০২৬