শাবি প্রেসক্লাবের নেতৃত্বে নাজমুল-রাশেদ-মাসুদ

১৬ জুন ২০২২, ০৫:২৫ PM
নাজমুল-রাশেদ-মাসুদ

নাজমুল-রাশেদ-মাসুদ © টিডিসি ফটো

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ( শাবিপ্রবি) কর্মরত সাংবাদিকদের সংগঠন শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের ১৮ তম কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে ভোরের কাগজের প্রতিনিধি নাজমুল হুদা, সহ-সভাপতি পদে দ্যা ডেইলি ক্যাম্পাসের প্রতিনিধি রাশেদুল হাসান এবং সাধারণ সম্পাদক পদে দৈনিক দেশ রূপান্তরের প্রতিনিধি আবদুল্লা আল মাসুদ নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার ( ১৬ জুন) দুপুর ১২ টা থেকে দেড়টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলামের উপস্থিতিতে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের অতিরিক্ত পরিচালক অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মাহবুবুল হাকিম।

আরও পড়ুন: ৬ বেসরকারি মেডিকেলে ভর্তিতে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মানা

নির্বাচিত ১৮ তম কার্যনির্বাহী কমিটিতে যুগ্ম সম্পাদক পদে কালের কন্ঠের প্রতিনিধি নুরুল ইসলাম রুদ্র, কোষাধ্যক্ষ পদে বাংলা নিউজের প্রতিনিধি হাসান নাঈম, দপ্তর সম্পাদক পদে দৈনিক যুগান্তরের প্রতিনিধি জুবায়েদুল হক রবিন নির্বাচিত হয়েছেন। এছাড়া এ কমিটিতে অন্যান্য সদস্যদের মধ্যে আজকের কাগজের প্রতিনিধি তানভীর হাসান কার্যকরী সদস্য-১, বাংলা ভিশনের প্রতিনিধি শাদমান শাবাব কার্যকরী সদস্য-২ এবং দৈনিক অধিকারের প্রতিনিধি আদনান হৃদয় কার্যকরী সদস্য-৩ হিসেবে নির্বাচিত হয়েছেন।

নির্বাচনের ফলাফল প্রকাশকালে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক আমিনা পারভীন, প্রক্টর সহযোগী অধ্যাপক মো. ইশরাত ইবনে ইসমাঈল, শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড. জায়েদা শারমিন, সেন্টার অব এক্সিলেন্সের পরিচালক অধ্যাপক ড. মো. মস্তাবুর রহমান, নির্বাচন কমিশনার আসিফ মোহাম্মদ সামির, মো. রিয়াদুল ইসলাম ও কর্মকর্তা-কর্মচারী সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রথম উপ-উপাচার্য অধ্যাপক ড. স…
  • ২৭ জুলাই ২০২৬
যৌন হয়রানি ও বিচারহীনতার প্রতিবাদে খুবিতে মশাল প্রজ্বালন ও …
  • ২৭ জুলাই ২০২৬
ফরিদপুর মেডিকেল কলেজে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ১৪, আবেদন ৯ …
  • ২৭ জুলাই ২০২৬
বিএনপি নেতার কার্যালয়ে নাতিকে মারধর, বাঁচাতে গেলে দাদাকে পি…
  • ২৭ জুলাই ২০২৬
শিক্ষক-কর্মকর্তা নিয়োগ দেবে খুলনা সিটি মেডিকেল কলেজ ও হাসপা…
  • ২৭ জুলাই ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ে নীল দলের কার্যক্রম নিষিদ্ধের দাবি‌তে ভি…
  • ২৭ জুলাই ২০২৬