পবিপ্রবিতে বরিশাল বিভাগীয় রোভার মেট ওয়ার্কশপের উদ্বোধন

০৩ জুন ২০২২, ০৯:২৯ AM
পবিপ্রবিতে বরিশাল বিভাগীয় রোভার মেট ওয়ার্কশপের উদ্বোধন

পবিপ্রবিতে বরিশাল বিভাগীয় রোভার মেট ওয়ার্কশপের উদ্বোধন © টিডিসি ফটো

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ৪ দিনব্যাপী বরিশাল বিভাগীয় রোভার মেট ওয়ার্কশপের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (০২ জুন) বিকাল ৫টায় বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ সংলগ্ন কনফারেন্স কক্ষে এ ওয়ার্কশপের উদ্বোধন করা হয়।

এতে সভাপতিত্ব করবেন ওয়ার্কশপের ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক প্রফেসর ড. আহমেদ পারভেচ। এছাড়া বিশ্ববিদ্যালয়ের শারিরিক শিক্ষা বিভাগের উপ-পরিচালক মুহাম্মদ আবু হানিফের সঞ্চালনায় উপাচার্য অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ওয়ার্কশপের উদ্বোধন ঘোষনা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. মোহাম্মদ কামরুল ইসলাম, কোর্স কো-অর্ডিনেটর হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর এ কে এম ফখরুজ্জামান। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডীনবৃন্দ, শিক্ষকবৃন্দ, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ সহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এতে বরিশাল বিভাগের বিভিন্ন জেলার প্রায় ৫০ জন রোভার অংশগ্রহন করেন।

শহীদ ওসমান হাদীকে আজীবন মুখপাত্র করে ইনকিলাব মঞ্চের নতুন কম…
  • ২৮ জুলাই ২০২৬
জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান …
  • ২৭ জুলাই ২০২৬
আলিম পরীক্ষার কেন্দ্রে নকল সরবরাহ করছিলেন শিক্ষক, সিসিটিভি …
  • ২৭ জুলাই ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রথম উপ-উপাচার্য অধ্যাপক ড. স…
  • ২৭ জুলাই ২০২৬
যৌন হয়রানি ও বিচারহীনতার প্রতিবাদে খুবিতে মশাল প্রজ্বালন ও …
  • ২৭ জুলাই ২০২৬
ফরিদপুর মেডিকেল কলেজে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ১৪, আবেদন ৯ …
  • ২৭ জুলাই ২০২৬