ভবিষ্যতের শিক্ষা-চাকরি কেমন হবে তা আমরা জানি না: বিডিইউ ভিসি

০৫ এপ্রিল ২০২২, ০৫:৪০ PM
‘মিট উইথ ভিসি’ অনুষ্ঠান

‘মিট উইথ ভিসি’ অনুষ্ঠান © টিডিসি ফটো

শিক্ষার্থীদের চতুর্থ শিল্প বিপ্লবের দক্ষতা অর্জনের আহবান জানিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ (বিডিইউ) এর উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর বলেছেন, ভবিষ্যতের শিক্ষা কিংবা চাকরি কেমন হবে তা আমরা জানি না। তাই আমাদের এখন থেকে লার্ন আন-লার্ন এবং রি-লার্ন করতে হবে। সেজন্য প্রত্যেক শিক্ষার্থীর মেটাকগনিশন সংক্রান্ত জ্ঞান থাকতে হবে।

আজ মঙ্গলবার (৫ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত ‘মিট উইথ ভিসি’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি শিক্ষার্থীদের বঙ্গবন্ধুর আদর্শকে হৃদয়ে ধারণ করে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার বিশ্বস্ত সৈনিক হওয়ার আহবান জানিয়েছেন।

উপাচার্য বলেণ, চতুর্থ শিল্প বিপ্লবের কথা বিবেচনা করেই এই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সাবজেক্ট এবং কোর্সসমূহ ডিজাইন করা হয়েছে। এখানকার প্রত্যেক শিক্ষার্থীকে ভর্তির সাথে সাথে ইনস্টিটিউশনাল ই-মেইল প্রধান করা হয়, এই বিশ্ববিদ্যালয়ের সম্পূর্ণ শিক্ষা কার্যক্রম এল এম এসের মাধ্যমে পরিচালিত হচ্ছে। যা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব তত্ত্বাবধানে তৈরি, প্রতিটি শিক্ষার্থীকে জী-স্যুট  ফর এডুকেশন এবং Microsoft M365  A 3 সুবিধা প্রধান করা হয়েছে, শিক্ষার্থীদের সকল সেবা মাই বিডিইউ মোবাইল অ্যাপের মাধ্যমে প্রদান করা হয়। এই সুবিধাগুলো বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বিডিইউতেই প্রথম শুরু করেছে।

অনুষ্ঠানে ফুল এবং বিভিন্ন উপহার সামগ্রী বিতরণের মাধ্যমে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীতে (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং শিক্ষা বিভাগ) ভর্তি কৃত শিক্ষার্থীদের বরণ করে নেন উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শহীদুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মো. আশরাফ উদ্দিন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের বিভাগীয় প্রধান (ভারপ্রাপ্ত) ফারজানা আক্তার, শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান (অতিরিক্ত দায়িত্ব)মোঃ আশরাফুজ্জামান বক্তব্য রাখেন।

এ সময় সিনিয়র সিস্টেম এনালিস্ট মুহাম্মদ শাহীনূল কবীর, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহকারী অধ্যাপক সামছুদ্দীন আহমেদ-সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

সেলস অ্যান্ড মার্কেটিংয়ে নিয়োগ দেবে বেলমন্ট গ্রুপ, কর্মস্থল…
  • ১৮ মার্চ ২০২৬
জবিতে শিক্ষক-কর্মচারী হেনস্থার ঘটনায় জকসুর নিন্দা
  • ১৮ মার্চ ২০২৬
ঈদের ছুটিতে ঘুরে আসুন বরগুনার বিভিন্ন দর্শনীয় স্থানে
  • ১৮ মার্চ ২০২৬
ডিপ্রেশন: বিদেশে উচ্চশিক্ষার ফাঁকে ছুটিতে এসে ঢামেকের সাবেক…
  • ১৮ মার্চ ২০২৬
যশোর শহরে নিবন্ধিত রিক্সা-ইজিবাইক ৪৫শ’, চলছে ২০ হাজার: অসহন…
  • ১৮ মার্চ ২০২৬
ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করল সৌদি আরব
  • ১৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence