৩ দিন তাবলীগে ছিলেন নিখোঁজ বুয়েট ছাত্র ইফতেখার

১৭ মার্চ ২০২২, ০৭:৪০ PM
তারেক ইফতেখার

তারেক ইফতেখার © সংগৃহীত

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যাল‌য়ের (বুয়েট) শিক্ষার্থী তারেক ইফতেখারের খোঁজ মিলেছে। রাজধানীর কাকরাইল মসজিদ থেকে তাকে উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ মার্চ) সন্ধ্যায় দ্যা ডেইলি ক্যাম্পাসে বিষয়টি নিশ্চিত করেছেন বুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মিজানুর রহমান।

তিনি বলেন, ভাইয়ের বাসায় যাবার কথা বলে ইফতেখার তাবলীগে গিয়েছিলো। বুধবার তার ফোন ট্র্যাক করে কাকরাইল মসজিদে তার অবস্থান শনাক্ত করা হয়। এরপর তার ভাই গিয়ে সেখান থেকে তাকে নিয়ে আসেন। বর্তমানে ইফতেখার হলে অবস্থান করছেন বলেও জানান তিনি।

আরও পড়ুন: বুয়েট শিক্ষার্থী ইফতেখার ৩ দিন ধরে নিখোঁজ

এর আগে গত সোমবার (১৪ মার্চ) বিকালে বিশ্ববিদ্যালয়ের ড. এম এ রশীদ হল থেকে বড় ভাইয়ের বাসা বাড্ডায় যাওয়ার কথা বলে বের হন তি‌নি। ওইদিন থেকেই তাঁর ব্যক্তিগত মু‌ঠো‌ফোন‌টি বন্ধ হয়ে যায়। পরবর্তীতে নিখোঁজের ব্যাপা‌রে গতকাল বুধবার ঢাকার চকবাজার থানায় বুয়েট প্রশাসনের পক্ষে সিনিয়র সিকিউরিটি অফিসার আবুল কালাম আজাদ একটি সাধারণ ডা‌য়ে‌রি ক‌রে‌ন।

ইফতেখারের গ্রা‌মের চট্টগ্রামের পটিয়া থানার কৈগ্রামে। তিনি ওই গ্রা‌মের নুরুল আলমের ছেলে। বুয়েটের যন্ত্রকৌশল বিভাগের শিক্ষার্থী এবং ড. এম এ রশীদ হ‌লের ৩০১২ নম্বর কক্ষের আবাসিক শিক্ষার্থী।

এমপিওভুক্ত স্কুল-কলেজে শূন্য পদের সংখ্যা জানালেন শিক্ষামন্ত…
  • ০৮ এপ্রিল ২০২৬
চুয়াডাঙ্গায় ঝড়ে ঘরের ওপর গাছ পড়ে আহত ৫
  • ০৮ এপ্রিল ২০২৬
জাপান সাগরের দিকে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল উত্তর কোরিয়া 
  • ০৮ এপ্রিল ২০২৬
নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকল…
  • ০৮ এপ্রিল ২০২৬
শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে মানববন্ধন করতে আসা এসএসসি পরীক্ষার্…
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি শেয়ার করল হোয়াইট হা…
  • ০৮ এপ্রিল ২০২৬
close