নোবিপ্রবির নবীন শিক্ষার্থীদের ক্লাস শুরু ২৮ মার্চ

১৫ মার্চ ২০২২, ১২:০৪ AM
নোবিপ্রবি

নোবিপ্রবি © সংগৃহীত

 

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস আগামী ২৮ মার্চ থেকে শুরু হচ্ছে।

সোমবার (১৪ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. জসীম উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, '২০২০-২১ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস আগামী ২৮ মার্চ থেকে শুরু হবে। ক্লাস শুরুর ১৫ কার্যদিবসের মধ্যে যারা ক্লাসে উপস্থিত হতে পারবে না, শিক্ষা অধ্যাদেশ অনুযায়ী তাদের ভর্তি বাতিল হবে।'

এ সময়ের মধ্যে যারা ক্লাসে উপস্থিত হতে ব্যর্থ হবে তাদের তালিকা বিভাগীয় চেয়ারম্যান কর্তৃক রেজিস্ট্রার বরাবর আগামী ২১ এপ্রিলের মধ্যে পাঠানোর বিষয়টিও বলা হয় ওই বিজ্ঞপ্তিতে।

দুর্গন্ধের রহস্য খুঁজতে গিয়ে মিলল বৃদ্ধের লাশ
  • ২৮ জুলাই ২০২৬
রাবিপ্রবির নতুন উপ-উপাচার্য চবির ড. মো. শফিকুল আলম
  • ২৮ জুলাই ২০২৬
অ্যালগরিদমের শীতকাল ও অচিন পাখির খোঁজে: কেন ইতিহাস, সাহিত্য…
  • ২৮ জুলাই ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের পরীক্ষা শুরু আজ
  • ২৮ জুলাই ২০২৬
টানা ৪ দিন বৃষ্টিপাতের পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ২৮ জুলাই ২০২৬
অবৈধ বনভূমি উচ্ছেদে গিয়ে সংঘবদ্ধ হামলার শিকার বন বিভাগের কর…
  • ২৮ জুলাই ২০২৬