রাবির বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা হল

আত্মহত্যার চেষ্টা করলেই বাতিল হবে হলের সিট

১২ মার্চ ২০২২, ০৮:৩৪ PM
রাবির বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা হল

রাবির বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা হল © সংগৃহীত

কোনো ছাত্রী আত্মহত্যার চেষ্টা করলেই হলের সিট বাতিলের ঘোষণা দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা হল প্রশাসন। সম্প্রতি হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. শর্মিষ্ঠা রায় স্বাক্ষরিত এই সংক্রান্ত এক বিশেষ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। 

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা হলে অবস্থানরত সব ছাত্রীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, কোনো প্রকার ঘুমের ওষুধ, নেশা জাতীয় দ্রব্য কিংবা আত্মহননের প্রচেষ্টা করলে কোনো কৈফিয়ত ছাড়াই তার আবাসিকতা বাতিল করা হবে।’

এ বিষয়ে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. শর্মিষ্ঠা রায় বলেন, প্রতিদিন পত্রিকার পাতা উল্টালেই দেখতে পাই আত্মহত্যার খবর। বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে এর প্রবণতা বেশি দেখা যায়। মূলত হলের ছাত্রীদের সচেতন করার জন্য এমন উদ্যোগ নেয়া হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী আদ-দ্বীনকে শাস্তি দিয়ে অন্যদেরও সতর্ক করে…
  • ২৮ জুলাই ২০২৬
​দেশের বাজারে কমল সোনা ও রুপার দাম, ভরিতে কত 
  • ২৮ জুলাই ২০২৬
গণঅভ্যুত্থানের সময় আওয়ামী লীগের এজেন্ট হয়ে কাজ করেছেন হাসনা…
  • ২৮ জুলাই ২০২৬
দুই কারণে বিএনপিকে বড় মাপের ধন্যবাদ
  • ২৮ জুলাই ২০২৬
রাজধানীতে কলেজছাত্রকে এলোপাতাড়ি গুলি
  • ২৮ জুলাই ২০২৬
কাইয়ুমের মৃত্যুতে থেমে গেছে পরিবারের স্বপ্ন, অর্থকষ্টে টিকে…
  • ২৮ জুলাই ২০২৬