ডুয়েটে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা

১০ মার্চ ২০২২, ১০:৩০ PM
অনুষ্ঠানে বক্তব্য রাখছেন ডুয়েট ভিসি

অনুষ্ঠানে বক্তব্য রাখছেন ডুয়েট ভিসি © টিডিসি ফটো

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং (টিই) বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

দিনব্যাপী এই নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রথম পর্বে আনন্দ শোভাযাত্রা ও বৃক্ষরোপন, দ্বিতীয় পর্বে আলোচনা সভা ও সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সকালে শোভাযাত্রা ও বৃক্ষরোপনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

বিকেলে বিশ্ববিদ্যালয়ের শহীদ আহসান উল্লাহ মাস্টার মিলনায়তনে আলোচনা সভা ও সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুনদের বরণ ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম. হাবিবুর রহমান।

অনুষ্ঠানে তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, দেশের প্রতি আমাদের সকলের দায়বদ্ধতা আছে। দেশপ্রেমের মন্ত্রে আমাদের উজ্জ্বীবিত হতে হবে। উন্নত দেশ গড়ার জন্য আমাদেরকে দেশের সীমানা ছাড়িয়ে সারাবিশ্বে নিজেদের প্রতিষ্ঠা করার জন্য আরো উপযোগী করে গড়ে উঠতে হবে।

তিনি শিক্ষার্থীদের সময়ানুবর্তী ও পরিশ্রমী হওয়ার মাধ্যমে একজন আদর্শ মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার আহবান জানান। এছাড়া শিক্ষার্থীরা উন্নত দেশ গঠন ও জাতির কল্যাণে ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আরও পড়ুন: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ডুয়েট উপাচার্যের অভিনন্দন

তিনি বঙ্গবন্ধুর আদর্শ ও দর্শন ধারণ করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান। এছাড়া তিনি অগ্নিঝরা এই মার্চ মাসে ১৫ আগস্টে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ও তাঁদের পরিবারের শাহাদাত বরণকারী সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধাসহ জাতীয় চার নেতা এবং মুক্তিযুদ্ধে সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবদুর রশীদ। বক্তব্যে তিনি শিক্ষার্থীদের সৎ, দায়িত্বশীল ও মানবিক মানুষ হিসেবে নিজেদের গড়ে ওঠার আহ্বান জানান।

অনুষ্ঠানে টিই বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. শাহজালাল খন্দকারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন পরিচালক (ছাত্র কল্যাণ) অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম ও যন্ত্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. হিমাংশু ভৌমিক প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের অনেকেই তাদের অভিব্যক্তি প্রকাশ করে বক্তব্য দেন। অনুষ্ঠানে বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

সন্তান মানসিক চাপে কি না বুঝবেন যেসব লক্ষণে, যেভাবে পাশে থা…
  • ০৮ অক্টোবর ২০২৬
আজ ককরোচদের আন্দোলনে যোগ দিচ্ছেন ধ্রুব রাঠী-প্রকাশ রাজ
  • ০৮ অক্টোবর ২০২৬
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে…
  • ০৮ অক্টোবর ২০২৬
ইউরোপের আরও একটি দেশে ছড়িয়ে পড়েছে জেন-জি’দের বিক্ষোভ
  • ০৮ অক্টোবর ২০২৬
ইয়াবাসহ গ্রেপ্তার সেই যুবদল নেতা রাসেল বহিষ্কার
  • ০৮ অক্টোবর ২০২৬
ইউজিসির অনুমোদন পেল ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন দুই বিভাগ
  • ০৮ অক্টোবর ২০২৬