সংঘবদ্ধ ধর্ষণ ও হামলার বিচারের দাবিতে বশেমুরবিপ্রবি শিক্ষকদের মানববন্ধন

২৬ ফেব্রুয়ারি ২০২২, ১১:৫৮ AM
শিক্ষক সমিতির মানববন্ধন

শিক্ষক সমিতির মানববন্ধন © টিডিসি ফটো

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ ও শিক্ষক-শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধ করেছে বশেমুরবিপ্রবি শিক্ষক সমিতি।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সামনে এই মানবন্ধন কর্মসূচি পালত হয়।

মানববন্ধনে শিক্ষক নেতারা বলেন, বশেমুরবিপ্রবিতে যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে সেটি কখনোই কাম্য নয়। এই ঘটনার বিচার চাইতে গিয়ে যদি আমাদের মার খেতে হয় তাহলে সেটি এর চেয়েও ন্যাক্কারজনক। বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক-কর্মচারী এই ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চায়। দোষীদের শাস্তি নিশ্চিত না করলে ভবিষ্যতে এমন ঘটনা আরও ঘটবে।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ না এলে শিক্ষক-শিক্ষার্থীরা একসঙ্গে গোপালগঞ্জ ত্যাগ করবেন

এদিকে শিক্ষার্থী গণধর্ষিত হওয়ার ঘটনায় বিচার চেয়ে হামলার শিকার হওয়ায় প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ কামনা করেছেন বশেমুরবিপ্রবির শিক্ষার্থীরা। প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ না পেলে সবাই একসঙ্গে ক্যাম্পাস ছাড়ার ঘোষণা দিয়েছেন।

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন শিক্ষার্থীরা।

সংবাদ সম্মেলনে তারা আরো বলেন, জেলা প্রশাসক, পুলিশ সুপার চলে যাওয়ার ১০ মিনিটের ভিতর হামলার শিকার হয় তাই এ বিষয়ে গোপালগঞ্জ এর স্থানীয় প্রশাসনের প্রতি বিশ্বাস উঠে গেছে তাদের তাই তারা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ আশা করেন এবং দ্রুত সময়ের ভিতর বিচার প্রত্যাশা করেন।

প্রসঙ্গত, বুধবার (২৩ ফেব্রুয়ারি) রাত ৯টা ২৫ মিনিটের দিকে এ গণধর্ষণের ঘটনা ঘটে। যার বিচার চেয়ে শিক্ষার্থীরা প্রথমে সদর থানা এবং পরে মহাসড়ক অবরোধ করে। পরে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর স্থানীয়রা হামলা চালিয়ে ভাইস চ্যান্সেলর সহ শিক্ষক শিক্ষার্থীদের আহত করলে দ্বিতীয় দিনের মতো তারা সকাল থেকে ক্যাম্পাসে অবস্থান নেয়।

এমপি শাহজাহান চৌধুরীর উপস্থিতিতে বিএনপি-জামায়াত নেতাকর্মীদে…
  • ০৮ অক্টোবর ২০২৬
বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগ দেবে ৬৪ জেলায়, আবেদন শুরু ১৩ …
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ০৮ অক্টোবর ২০২৬
নামের আগে ‘শায়খ’ কেন, বললেন আহমাদুল্লাহ
  • ০৮ অক্টোবর ২০২৬
গবেষণার ফলাফলকে ব্যবহারিক ও বাণিজ্যিক পণ্যে রূপান্তর করতে হ…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রাথমিক শিক্ষকদের বদলি-সংযুক্তি তথ্য হালনাগাদে জরুরি নির্দ…
  • ০৮ অক্টোবর ২০২৬