প্রাথমিক শিক্ষকদের বদলি-সংযুক্তি তথ্য হালনাগাদে জরুরি নির্দেশনা অধিদপ্তরের

০৮ অক্টোবর ২০২৬, ০৬:০৮ PM
 প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর © ফাইল ছবি

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলি ও সংযুক্তির আদেশের পর যোগদান করা শিক্ষকদের তথ্য হালনাগাদে জরুরি নির্দেশনা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।বুধবার (৮ অক্টোবর) অধিদপ্তরের তথ্য ও ব্যবস্থাপনা বিভাগের পরিচালক (যুগ্ম সচিব) মোহাম্মদ শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের গত ২১ জুনের স্মারক মোতাবেক গঠিত কমিটির মাধ্যমে বর্তমানে উপজেলা, জেলা, বিভাগ এবং জাতীয় পর্যায়ে শিক্ষক বদলি ও পদায়ন কার্যক্রম চলমান রয়েছে। এরই মধ্যে বিভিন্ন পর্যায় থেকে বেশকিছু বদলি/সংযুক্তির আদেশ জারি করা হয়েছে। তবে এসব আদেশের পরিপ্রেক্ষিতে যোগদানকৃত শিক্ষকদের তথ্য আইপিইএমআইএসে হালনাগাদ না করায় নানাবিধ প্রশাসনিক জটিলতা তৈরি হচ্ছে।

এতে আরও বলা হয়, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এবং বিভাগীয় উপপরিচালকরা তাদের স্ব স্ব ইউজার ব্যবহার করে আইপিইএমআইএসে লগইন করে স্ব স্ব অধিক্ষেত্রের শিক্ষকদের বদলি/সংযুক্তির তথ্য হালনাগাদ করতে পারবেন। একইসঙ্গে বদলি/সংযুক্তির আদেশ অনুযায়ী কোনো জটিলতা থাকলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সংশ্লিষ্ট শাখায় অনুবৃত্তি ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বদলি/সংযুক্তির আদেশের পরিপ্রেক্ষিতে যোগদানকৃত শিক্ষকদের তথ্য সংবলিত নিম্নলিখিত ধাপ অনুসরণ করে আইপিইএমআইএসে অনতিবিলম্বে যোগদানকৃত শিক্ষকদের তথ্য হালনাগাদ করার জন্য অনুরোধ করা হয়েছে। 

অন্তঃউপজেলা(একই উপজেলার মধ্যে) বা আন্ত:উপজেলা(একই জেলার মধ্যে) এর অফলাইন বদলি/সংযুক্তি এর ক্ষেত্রে শিক্ষক ডাটা স্থানান্তর আইপিইএমআইএসে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার তাঁর ইউজার হতেই কার্যক্রম সম্পাদন করতে হবে।

অন্তঃবিভাগ(একই বিভাগের মধ্যে) এর অফলাইন বদলি/সংযুক্তি এর ক্ষেত্রে শিক্ষক ডাটা স্থানান্তর আইপিইএমআইএসে বিভাগীয় উপপরিচালক তার ইউজার হতেই কার্যক্রম সম্পাদন করতে হবে।

জাতীয় পর্যায়ে বা বিভাগ পরিবর্তন হলে (এক বিভাগ হতে অন্য বিভাগের মধ্যে) এর অফলাইন বদলি/সংযুক্তি এর ক্ষেত্রে আইপিইএমআইএসে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আইএমডি বিভাগের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তার ইউজার হতেই কার্যক্রম সম্পাদন করতে হবে।

আইপিইএমআইএসে কার্যক্রম সম্পাদনের প্রক্রিয়া:

প্রথমে সংশ্লিষ্ট ইউজারকে (DPEO/DD/DPE) IPEMIS এর লাইভ সার্ভারে লগইন করতে হবে। আইপিইএমআইএসের ড্যাশবোর্ড বা উপরে ডানপাশে সিক্স ডট এ ক্লিক করে “শিক্ষক ব্যবস্থাপনায়” এ যেতে হবে। এবার সাব মেন্যু “শিক্ষক স্থানান্তর” এ ক্লিক করতে হবে।

“শিক্ষক স্থানান্তর” উইনডো হতে শিক্ষকের জন্য জারিকৃত আদেশ দেখে একশনের ধরণ ড্রপ-ডাউন হতে (বদলিকৃত/সংযুক্তি/সংযুক্তি বাতিল) নির্বাচন করতে হবে। বদলির ক্ষেত্রে শিক্ষকের তথ্যে যে শিক্ষককে বদলি করতে হবে সংশ্লিষ্ঠ শিক্ষককে নির্বাচন বাটনে ক্লিক করে (Search Option) এ শিক্ষকের মোবাইল নম্বর/পিন নম্বর অথবা অ্যাডভান্সড ফিল্টার করে নির্বাচন করতে হবে। তারপর বদলির স্থান বিদ্যালয়ের নাম নির্বাচন বাটনে ক্লিক করে (Search Option) বদলিকৃত বিদ্যালয়ের ৬ ডিজিটের কোড/নাম অথবা অ্যাডভান্সড ফিল্টার করে নির্বাচন করতে হবে। 

বদলির তথ্যে সংশ্লিষ্ট শিক্ষকের বদলিকৃত বিদ্যালয়ে যোগদানের তারিখ, জারিকৃত পত্রের স্মারক নম্বর, স্মারকের তারিখ এবং বদলির জন্য জারিকৃত পত্রের স্ক্যান কপি (২ এমবি এর মধ্যে হতে হবে) তথ্যসমূহ যুক্ত করে এগিয়ে যান বাটনে ক্লিক করে কার্যক্রম
সম্পন্ন করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়্যেছ, বদলির আদেশ বাস্তবায়নের জন্য শিক্ষকের ডাটা স্থানান্তরের ক্ষেত্রে আইপিইএমআইএসে বদলিকৃত বিদ্যালয়ে শিক্ষকের জন্য অবশ্যই শূন্যপদ থাকতে হবে। সংযুক্তির আদেশ বাস্তবায়নের জন্য শিক্ষকের ডাটা সংযুক্তিকৃত বিদ্যালয়ে যুক্তকরণের ক্ষেত্রে আইপিইএমআইএস সংযুক্তি প্রদানকৃত বিদ্যালয়ে শিক্ষকের জন্য কোন শূন্যপদ প্রয়োজন নেই। আইপিইএমআইএসে যে সকল শিক্ষককে ইতোপূর্বে সংযুক্তি প্রদান করা হয়েছে এবং পুনরায় অন্য কোন বিদ্যালয়ে তার ডাটা স্থানান্তর করার প্রয়োজন হয় সে ক্ষেত্রে অবশ্যই আগে তার আইপিইএমআইএসে বদলির মত একই প্রক্রিয়া অনুসরন করে সংযুক্তি বাতিল করতে হবে।  

 

ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ বিধবা আছি…
  • ০৮ অক্টোবর ২০২৬
এমপি শাহজাহান চৌধুরীর উপস্থিতিতে বিএনপি-জামায়াত নেতাকর্মীদে…
  • ০৮ অক্টোবর ২০২৬
বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগ দেবে ৬৪ জেলায়, আবেদন শুরু ১৩ …
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ০৮ অক্টোবর ২০২৬
নামের আগে ‘শায়খ’ কেন, বললেন আহমাদুল্লাহ
  • ০৮ অক্টোবর ২০২৬
গবেষণার ফলাফলকে ব্যবহারিক ও বাণিজ্যিক পণ্যে রূপান্তর করতে হ…
  • ০৮ অক্টোবর ২০২৬