শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনায় শাবিপ্রবি শিক্ষার্থীদের নতুন ৪ প্রস্তাব

১১ ফেব্রুয়ারি ২০২২, ০৬:৪৫ PM
শিক্ষামন্ত্রীর সাথে বৈঠকে শাবিপ্রবির শিক্ষার্থীরা

শিক্ষামন্ত্রীর সাথে বৈঠকে শাবিপ্রবির শিক্ষার্থীরা © সংগৃহীত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) চলমান ইস্যু নিয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সাথে বৈঠক করেছেন শিক্ষার্থীরা। বৈঠকে নতুন করে চারটি প্রস্তাবনা তুলে ধরেছেন শাবিপ্রবির শিক্ষার্থীরা।

শুক্রবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে সিলেট সার্কিট হাউজে বৈঠকে এসব প্রস্তাবনা তুলে ধরেন তারা। আন্দোলন শুরুর পর থেকে এসব দাবি আগে কখনো উপস্থাপন করেননি শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের নতুন চারটি প্রস্তাবনা হলো-

*অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল ও তার সহধর্মিণী অধ্যাপক ড. ইয়াসমিন হককে শাবিপ্রবিতে এমিরেটাস অধ্যাপক করা।
*দেশের সব বিশ্ববিদ্যালয়ের গবেষণাখাতে প্রয়োজনীয় বাজেট বাড়ানো এবং সঠিক ব্যয় নিশ্চিতকরণ।
*বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা পদ্ধতিতে কোডিং সিস্টেম চালু করা।
*শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ন্যূনতম পিএইচডিসহ ডেমো ক্লাসের ভিত্তিতে শিক্ষার্থীদের মতামত যাচাই করা।

আরও পড়ুন: ঢাবির অন্য বর্ষের সশরীরে ক্লাস শুরুর বিষয়ে যা বললেন ভিসি

এর আগে এদিন বিকেল ৩টায় সিলেট সার্কিট হাউজে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সঙ্গে বৈঠকে বসে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের ১২ সদস্যের একটি প্রতিনিধিদল। বৈঠকে শিক্ষামন্ত্রীর সঙ্গে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলও উপস্থিত ছিলেন।

শাবিপ্রবি শিক্ষার্থীদের প্রতিনিধিদলে ছিলেন- মোহাইমিনুল বাশার রাজ, ইয়াসির সরকার, নাফিসা আনজুম, সাব্বির আহমেদ, আশিক হোসাইন মারুফ, সাবরিনা শাহরিন রশীদ, সুদীপ্ত ভাস্কর অর্ঘ, শাহরিয়ার আবেদিন, আমেনা বেগম, মীর রানা ও জাহিদুল ইসলাম অপূর্ব।

হর্ন বাজিয়ে ভাল্লুকের ঘুম ভাঙানোয় গুনতে হলো ৭ লাখ টাকা জরিম…
  • ১৬ আগস্ট ২০২৬
মমতা সরকারের সাবেক মন্ত্রীর মরদেহ উদ্ধার, পাশে পাওয়া গেল চি…
  • ১৬ আগস্ট ২০২৬
সাত জেলায় ঝড়ের আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ১৬ আগস্ট ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে সিম্ফনি মোবাইল, আবেদন ২০ আগস্ট পর্য…
  • ১৬ আগস্ট ২০২৬
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত
  • ১৬ আগস্ট ২০২৬
এমনভাবে জ্ঞান অর্জন করবে, যেন সারা পৃথিবীর মানুষের চিকিৎসায়…
  • ১৬ আগস্ট ২০২৬
nextjobzimage