গোপালগঞ্জে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ

১০ নভেম্বর ২০২৬, ১২:২৯ PM
আগুনে জ্বলছে পুলিশের গাড়ি

আগুনে জ্বলছে পুলিশের গাড়ি © সংগৃহীত

নিষিদ্ধঘোষিত সংগঠন আওয়ামী লীগের ডাকা হরতালে গোপালগঞ্জের বিভিন্ন স্থানে বিচ্ছিন্ন উত্তেজনাকর ঘটনা ঘটেছে। কোটালীপাড়ায় চারটি শিক্ষা প্রতিষ্ঠানের ফটকে তালা ঝুলিয়ে দেওয়া ও দুটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় নাবিল হাসান (২০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্যদিকে টুঙ্গিপাড়ায় সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে।

সোমবার দিবাগত রাতে কোটালীপাড়া উপজেলার কুশলা নেছারিয়া ফাজিল মাদ্রাসা, ওয়েস্ট কোটালীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশন, কাজী মন্টু কলেজ ও ভাঙারহাট টিটি উচ্চবিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয় দুর্বৃত্তরা। একই রাতে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে ও টুপুরিয়া বাসস্ট্যান্ডে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

এসব ঘটনায় গ্রেপ্তার নাবিল হাসান উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নের জুটিয়ারবাড়ি গ্রামের আখতারুজ্জামানের ছেলে।

কুশলা নেছারিয়া ফাজিল মাদ্রাসার সুপার বাকের হোসেন বলেন, রাতে কে বা কারা মাদ্রাসার গেটে তালা লাগিয়ে দিয়েছিল। সকালে এসে তালা দেখতে পেয়ে তা ভেঙে ভেতরে প্রবেশ করেছেন তারা। অন্যান্য দিনের মতো শিক্ষার্থীদের উপস্থিতিও স্বাভাবিক রয়েছে।

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ বলেন, ককটেল বিস্ফোরণের ঘটনায় নাবিল হাসান নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। হরতালের তেমন কোনো প্রভাব উপজেলায় পড়েনি। জনজীবন স্বাভাবিক রয়েছে।

এদিকে মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. সামছুল হকের নেতৃত্বে একটি মিছিল বের করা হয়। মিছিলটি টুঙ্গিপাড়া সরকারি কলেজ এলাকা থেকে শুরু হয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে বিক্ষোভকারীরা সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করেন। এতে কিছুক্ষণ যান চলাচল বন্ধ থাকে। এ সময় পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। পাশাপাশি ছাত্রলীগের এক কর্মী গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে।

শেখ হাসিনা মানবতাবিরোধী অপরাধে ফাঁসির আসামি, পাসপোর্ট ইস্যু…
  • ১০ নভেম্বর ২০২৬
রোসাটমের গ্লোবাল অ্যাটমিক কুইজ প্রতিযোগিতা, শীর্ষ তিন বিজয়…
  • ১০ নভেম্বর ২০২৬
দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ল জীবিকার সম্বল, দিশেহারা শাহীন
  • ১০ নভেম্বর ২০২৬
হাসিনা নিজেই ফিরতে চাইলে ভারতের সমস্যা থাকার কথা নয়
  • ১০ নভেম্বর ২০২৬
কুষ্টিয়ায় বাড়ির সামনে ছাত্রীকে ছুরিকাঘাত, সরকারের পদক্ষেপ ন…
  • ১০ নভেম্বর ২০২৬
বকেয়া পরিশোধ না করায় হাবিপ্রবিতে বাসসেবা বন্ধ, ভোগান্তিতে শ…
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950