বিজ্ঞান ও প্রযুক্তিতে দেশসেরা শাবিপ্রবি

০৮ ফেব্রুয়ারি ২০২২, ১১:১৮ PM
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

ওয়েবমেট্রিক্স জরিপে দেশের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মধ্যে শীর্ষ স্থানে রয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)। সম্প্রতি প্রকাশিত স্পেনের রাজধানী মাদ্রিদভিত্তিক ওয়েবমেট্রিক্সের ১৯তম সংস্কারে এ তথ্য জানানো হয়েছে। প্রতি বছর জানুয়ারি ও জুলাই মাসে ওয়েবমেট্রিক্স এ জরিপে প্রকাশ করে থাকে।

তালিকায় দেশের সব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছে- আহসান উল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, তৃতীয় অবস্থানে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চতুর্থ অবস্থানে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং পঞ্চম স্থানে রয়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

আরও পড়ুন: ওয়েবমেট্রিক্স র‌্যাংকিংয়ে ঢাবিকে পেছনে ফেলে দেশসেরা বুয়েট

এছাড়া পাবলিক-প্রাইভেট বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ সব মিলিয়ে র‌্যাংকিংয়ে দেশে তৃতীয়, দক্ষিণ এশিয়া অঞ্চলে ৫৮তম, এশিয়া অঞ্চলে ৫৫৪তম ও বিশ্বে ১৮১৫তম অবস্থানে রয়েছে শাবিপ্রবি।

এই র‍্যাংকিং তৈরিতে প্রতিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা পদ্ধতি, বৈজ্ঞানিক গবেষণার প্রভাব, নতুন প্রযুক্তি উদ্ভাবন ও সম্প্রসারণ, অর্থনৈতিক প্রাসঙ্গিকতা, সাম্প্রদায়িক সন্নিবেশ অর্থাৎ সামাজিক, সাংস্কৃতিক ও পরিবেশগত ভূমিকা বিবেচনা করে ওয়েবমেট্রিক্স। ২০০৪ সাল থেকে ওয়েবমেট্রিক্স নিয়মিত বিশ্ববিদ্যালয়ের এ র‍্যাংকিং প্রকাশ করে আসছে।

ভারতের ‘ককরোজ জনতা পার্টির’ আন্দোলনে সংহতি ঘোষণা নাসীরুদ্দী…
  • ২১ মে ২০২৬
একটা চিৎকার শুনেছিলাম, কিন্তু বুঝতে পারিনি সেটা ছিল আমার মে…
  • ২১ মে ২০২৬
ঈদুল আজহার ছুটিতে মেট্রোরেল চলাচলে নতুন সময়সূচি
  • ২১ মে ২০২৬
শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাবি ছাত্রীসংস…
  • ২১ মে ২০২৬
যে বাগানের লিচু সবার জন্য উন্মুক্ত
  • ২১ মে ২০২৬
অর্থাভাবে চিকিৎসা চালানো সম্ভব নয়, ব্লাড ক্যান্সারে মৃত্যুর…
  • ২১ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081