শাবিপ্রবির ভর্তি কার্যক্রম শুরু সোমবার

০৫ ফেব্রুয়ারি ২০২২, ০৮:৪২ AM
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) স্নাতক প্রথম বর্ষে তৃতীয় ধাপের ভর্তি প্রক্রিয়া আগামী ৭ ও ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

শুক্রবার (৪ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে।

আগামী ৭ ফেব্রুয়ারি সকাল ৯টায় বিজ্ঞান অনুষদভুক্ত এ-১ ইউনিটে র‍্যাংকিং ১৯৫৬ থেকে ২৫৫৫ পর্যন্ত, দুপুর ১টায় একই ইউনিটের ২৫৫৬ থেকে ২৯৫৫ পর্যন্ত ও এ-২ ইউনিটের ৩৫ থেকে ৩৬ পর্যন্ত র‍্যাংকিংয়ে থাকা শিক্ষার্থীদের ভর্তির জন্য ডাকা হয়েছে।

আরও পড়ুন: বিসিএসের প্রস্তুতি নিচ্ছিলেন ‘সেশনজটের হতাশায়’ আত্মঘাতী ছাত্রী

অন্যদিকে ৮ ফেব্রুয়ারি সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘বি’ ইউনিটে ভর্তির জন্য বিজ্ঞান বিভাগ থেকে সকাল ৯টায় ৫২১ থেকে ৮২০ পর্যন্ত, বাণিজ্য বিভাগের ১৬৪ থেকে ২৬৩ পর্যন্ত ও দুপুর ১টায় মানবিক বিভাগের ৭০০ থেকে ৯৭৪ পর্যন্ত র‍্যাংকিংয়ে অবস্থানকারী শিক্ষার্থীদের ভর্তির জন্য ডাকা হয়েছে।

ভর্তি সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য এই ওয়েবসাইট থেকে জানা যাবে।

আরও পড়ুন: জাবিতে দশম হয়েও টাকার অভাবে ভর্তি হতে পারেনি সাইফুল

গত ৪ জানুয়ারি থেকে ২০২০-২০২১ সেশনের প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম শুরু হয়। ধাপে ধাপে ১১ জানুয়ারি পর্যন্ত প্রথম দফায় ভর্তি করানো হয়। কিন্তু প্রথম দফায় ভর্তির জন্য পর্যাপ্ত শিক্ষার্থী না পাওয়ায় ১৭ ও ১৮ জানুয়ারি দ্বিতীয় দফায় ভর্তি অনুষ্ঠিত হয়। এছাড়া ২৫ ও ২৬ জানুয়ারি তৃতীয় ধাপের ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বিশ্ববিদ্যালয়ের চলমান পরিস্থিতির কারণে তা স্থগিত করে ভর্তি কমিটি।

চার জেলায় ঝড়ের আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ০৯ অক্টোবর ২০২৬
কিছুক্ষণ পর শান্তিতে নোবেল পুরস্কার ঘোষণা, ডোনাল্ড ট্রাম্প …
  • ০৯ অক্টোবর ২০২৬
হৃদরোগে মৃত্যু কমাতে কার্ডিয়াক অ্যাম্বুলেন্স নেটওয়ার্ক গঠনে…
  • ০৯ অক্টোবর ২০২৬
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় গোবিপ্রবির দুই শিক্ষকসহ ত…
  • ০৯ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোর ঘটনায় তিন ছাত্রদল নেতা-কর্মী ও হলসংসদ নেতা…
  • ০৯ অক্টোবর ২০২৬
পবিপ্রবি ছাত্রদল সভাপতি রাতুলের সাংগঠনিক পদ স্থগিত
  • ০৯ অক্টোবর ২০২৬