হাসপাতাল থেকে অনশনস্থলে আসলেন ২০ শিক্ষার্থী

২৬ জানুয়ারি ২০২২, ১০:১০ AM
হাসপাতাল থেকে অনশনস্থলে আনা হয়েছে শিক্ষার্থীদের

হাসপাতাল থেকে অনশনস্থলে আনা হয়েছে শিক্ষার্থীদের © সংগৃহীত

অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের আশ্বাসে অনশন ভাঙবেন শিক্ষার্থীরা। সেজন্য হাসপাতালে ভর্তি অনশনকারী ২০ শিক্ষার্থীকে অনশনস্থলে আনা হয়েছে। ভিসি অধ্যাপক ফরিদের পদত্যাগের দাবিতে মোট ২৮ শিক্ষার্থী অনশন করছিলেন। হাসপাতালে ভর্তি ছিলেন ২০ অনশনকারী।

আজ বুধবার (২৬ জানুয়ারি) সকাল ১০টার দিকে হাসপাতাল থেকে শিক্ষার্থীদের অনশনস্থল ভিসির বাসার সামনে আনা হয়।

এর আগে ভোর ৪টায় ক্যাম্পাসে এসে ড. জাফর ইকবাল বলেন, আমি এখানে আসতে চাইছিলাম না। কারণ তোমরা আমরা কথা না শুনলে! আমি যেহেতু এসেছি তোমাদের অনশন ভাঙায়ে তারপর এখান থেকে যাব। আমি চাই তোমরা আন্দোলন চালিয়ে যাও। তবে আন্দোলন আর অনশন ভিন্ন জিনিস। তোমরা অনশন ভেঙে আন্দোলন চালিয়ে যাও।

ড. ইয়াছমিন হক বলেন, আমার মনে হয় তদন্ত কমিটি করা হয়েছে নামসর্বস্ব। প্রতিটি ঘণ্টা তোমাদের স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ। তাই আমরা চাই তোমরা অনশন ভেঙে আন্দোলন চালিয়ে যাও। তবে তোমাদের বেঁচে থাকতে হবে।

১৩ জানুয়ারি রাত থেকে প্রভোস্ট বডির পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু করে ছাত্রীরা। বিশ্ববিদ্যালয় প্রশাসন দাবি আদায়ে সময় চাওয়ায় আন্দোলন চালিয়ে যায় শিক্ষার্থীরা। পরে ছাত্রলীগ ও পুলিশের অ্যাকশনের পর সেই আন্দোলন ভিসির পদত্যাগের আন্দোলনে রূপ নেয়। দাবি আদায়ে অনশন শুরু করেন ২৪ জন শিক্ষার্থী। একজনের বাবা অসুস্থ হওয়ায় তিনি অনশন ভেঙে বাড়ি যান। পরে আরও পাঁচ শিক্ষার্থী অনশনকারীদের সাথে যোগ দেন। এদিকে দফায় দফায় আলোচনা করেও শিক্ষার্থীদের আন্দোলন থেকে সরাতে পারেনি সরকার। শিক্ষামন্ত্রী ডা. দিপু মনির বারবার আশ্বাসেও মন গলেনি শিক্ষার্থীদের।

রাজবাড়ীতে মীর মশাররফ হোসেনের সমাধিতে সংস্কৃতিমন্ত্রীর শ্রদ্…
  • ১৩ নভেম্বর ২০২৬
চার বছরেও শুরু হয়নি সাক্ষ্য, বিচারের আশায় কোর্টে ঘুরছেন ৭১ …
  • ১৩ নভেম্বর ২০২৬
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তিতুমীর কলেজ শিক্ষার্থী ও রেস্টুরে…
  • ১৩ নভেম্বর ২০২৬
জাকির নায়েককে আরও ৫ বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করল ভারত সরকার
  • ১৩ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জে এমপির গাড়িবহরসহ ১০ গাড়ির সংঘর্ষে নিহত বিএনপি নেত…
  • ১৩ নভেম্বর ২০২৬
চিকিৎসাব্যবস্থায় এমন জট— মানুষের সেবা পাওয়া কঠিন হয়ে দাঁড়িয়…
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950