প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নোবিপ্রবির চার শিক্ষার্থী

২১ ডিসেম্বর ২০২১, ০৮:২৭ PM
প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য মনোনীত নোবিপ্রবির ৪ শিক্ষার্থী

প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য মনোনীত নোবিপ্রবির ৪ শিক্ষার্থী © সংগৃহীত

প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৯ এর জন্য মনোনীত হয়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) এর ২০১৪-১৫ শিক্ষাবর্ষের চারটি অনুষদের চারজন শিক্ষার্থী। সর্বোচ্চ ফলাফলের ভিত্তিতে তাদের মনোনীত করেছে বিশ্ববিদ্যালয়ের অনুষদীয় কমিটি।

মঙ্গলবার (২১ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. জসিম উদ্দীন (অ.দা.) এ তথ্য নিশ্চিত করেছেন। এ বিষয়ে তিনি জানান, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) কর্তৃক স্নাতক শ্রেণিতে মেধায় অসামান্য অবদান রাখায় এ পদক দেয়া হচ্ছে।

আরও পড়ুন: অমাবস্যার চাঁদ বশেমুরবিপ্রবির মেডিকেল অফিসার  

প্রধানমন্ত্রী স্বর্ণপদক মনোনীত শিক্ষার্থীরা হলেন, বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের কম্পিউটার সায়েন্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সুদেব বাবু সেন অমিত, বিজ্ঞান অনুষদের অনুজীব বিজ্ঞান বিভাগের কামরুন নাহার, ব্যবসায় প্রশাসন অনুষদের ব্যবসায় প্রশাসন বিভাগের মোশাররাহ চৌধুরী, সামাজিক বিজ্ঞান ও মানবিক অনুষদের অর্থনীতি বিভাগের নাজমুল হাসান।

আরও পড়ুন: গুচ্ছ ভর্তির ধীরগতি নিয়ে ক্ষুব্ধ শিক্ষার্থীরা

প্রসঙ্গত, ২০০৫ সাল থেকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) মেধাবী শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী স্বর্ণপদক প্রদান শুরু করে। সম্প্রতি ইউজিসির নিজস্ব ওয়েবসাইটে এ পদকের জন্য মনোনীত দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নাম প্রকাশ করা হয়।

খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ঢাবিতে ছাত্রদলের ইফতার …
  • ১২ মার্চ ২০২৬
জাতীয় ছাত্রসভা নামে নতুন ছাত্রসংগঠনের আত্মপ্রকাশ
  • ১২ মার্চ ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণরুমকে রিডিংরুমে রূপান্তর করল হল সংসদ
  • ১২ মার্চ ২০২৬
ছাত্রদল নেতার বিরুদ্ধে খামারবাড়িতে চাঁদাবাজি ও কর্মকর্তাকে …
  • ১২ মার্চ ২০২৬
এতিম শিক্ষার্থীদের নিয়ে ইফতার ও রাতের খাবারের আয়োজন ঢাবি ছা…
  • ১২ মার্চ ২০২৬
নিজের অস্ত্রের গুলিতে কোস্টগার্ড কর্মকর্তা নিহত
  • ১১ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081