গবেষণা ও অ্যাকাডেমিক তথ্য বিনিময় করবে বুয়েট-আইইউটি

১২ ডিসেম্বর ২০২১, ০৭:২৮ PM
অনুষ্ঠানে অতিথিবৃন্দ

অনুষ্ঠানে অতিথিবৃন্দ © টিডিসি ফটো

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১২ ডিসেম্বর) বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে।

বুয়েট উপাচার্য অধ্যাপক সত্য প্রসাদ মজুমদার ও ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির উপাচার্য অধ্যাপক ড. এম রফিকুল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

আরও পড়ুন: র‍্যাংকিংয়ে ধারাবাহিকভাবে পেছাচ্চে ঢাবি-বুয়েট

এই চুক্তির মাধ্যমে শিক্ষা, গবেষণা, পাবলিকেশন, অ্যাকাডেমিক তথ্য বিনিময়, শিক্ষক-কর্মকর্তা ও গবেষক বিনিময়, যথাযথভাবে গবেষণা কর্মকাণ্ড পরিচালনাসহ পারস্পরিক সহযোগিতা পাবে দুই বিশ্ববিদ্যালয়।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বুয়েটের উপ উপাচার্য অধ্যাপক ড. আবদুল জব্বার খাঁন, আইইউটির উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আশরাফুল হক, আরআইএসই এর পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ আনিসুজ্জামান তালুকদার।

আরও পড়ুন: বুয়েটের সব শিক্ষার্থীকে স্মার্ট আইডি কার্ড দেয়া হবে

সমঝোতা স্মারক অনুষ্ঠানে স্বাস্থ্যবিধি মেনে দুই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান এবং বিভিন্ন বিভাগের পরিচালকবৃন্দ উপস্থিত ছলেন।

ঢাকা কর কমিশনারের কার্যালয় ৩ বিভিন্ন গ্রেডে নিয়োগ দেবে ৪৭ প…
  • ১১ অক্টোবর ২০২৬
নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস: শিক্ষিত বেকারদের স্বপ্নভঙ্গের …
  • ১১ অক্টোবর ২০২৬
বাংলাদেশ কোস্ট গার্ড ৩৮ পদে নিয়োগ দেবে বিভিন্ন গ্রেডে, আবেদ…
  • ১১ অক্টোবর ২০২৬
পাওয়ার ব্যাংক থেকে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে আগুন, জরুরি অবতরণ
  • ১১ অক্টোবর ২০২৬
ডাই-হার্ড পড়তাম, রাতে ৩-৪টা পর্যন্ত, সকালে ৮টা থেকে, খাওয়া…
  • ১১ অক্টোবর ২০২৬
আটকের পর ‍দিল্লী পুলিশের উদ্দেশ্যে যা বলেছিলেন ধ্রুব রাঠির …
  • ১১ অক্টোবর ২০২৬