বুয়েটের সব শিক্ষার্থীকে স্মার্ট আইডি কার্ড দেয়া হবে

ছাত্রছাত্রীদের অবস্থান সনাক্ত করতে পারবে কর্তৃপক্ষ
০৯ ডিসেম্বর ২০২১, ০২:৩০ PM
অধ্যাপক সত্য প্রসাদ মজুমদার ও বুয়েট লোগো

অধ্যাপক সত্য প্রসাদ মজুমদার ও বুয়েট লোগো © ফাইল ছবি

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীদের স্মার্ট আইডি কার্ড দেওয়ার পরিকল্পনা করেছে কর্তৃপক্ষ। এর মাধ্যমে একজন শিক্ষার্থীর ‘মুভমেন্ট ট্রেস’ করা হবে। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে এই পরিকল্পনা হাতে নিয়েছে বুয়েট প্রশাসন।

বুধবার (৯ ডিসেম্বর) রাতে আবরার ফাহাদ হত্যার রায় ঘোষণার পর দ্যা ডেইলি ক্যাম্পাসের কাছে দেওয়া সাক্ষাৎকারে এ পরিকল্পনার কথা জানান বুয়েট উপাচার্য অধ্যাপক সত্য প্রসাদ মজুমদার।

তিনি বলেন, বর্তমান সময়ে শিক্ষার্থীদের বিষয়ে খোঁজ খবর ডিজিটাল মনিটরিং ছাড়া সম্ভব নয়। আমাদের কোনো শিক্ষার্থী যেন অকালে ঝড়ে না পড়ে সে বিষয়টি নিশ্চিত করতে তাদের স্মার্ট আইডি কার্ড দেওয়া হবে। যদিও বিষয়টি বাস্তবায়ন করতে অনেক অর্থের প্রয়োজন। তবুও ছাত্র-ছাত্রীদের ভবিষ্যতের জন্য আমরা এটি বাস্তবায়ন করবো।

আরও পড়ুন: র‍্যাংকিংয়ে ধারাবাহিকভাবে পেছাচ্ছে ঢাবি-বুয়েট

অধ্যাপক সত্য প্রসাদ মজুমদার বলেন, আমাদের শিক্ষার্থীরা কোথায় যাচ্ছেন, রাত ১০টার পর হলের বাইরে যাচ্ছেন কিনা, এক রুমে একাধিক শিক্ষার্থী প্রবেশ করেছে কিনা এই বিষয়গুলো জানতে আমরা শিক্ষার্থীদের ডিজিটাল আইডি কার্ড দেওয়া হবে। এই কার্ড শিক্ষার্থীদের সঙ্গে রাখতে হবে। এটি ছাত্র-ছাত্রীদের নিরাপত্তার জন্যই করা হবে।

আরও পড়ুন: ‘মুরগির রক্ত দেখলে আঁতকে উঠতেন’ ইফতি!

বুয়েট উপাচার্য আরও বলেন, বহিরাগতদের প্রবেশ ঠেকাতে আমার প্রতিটি হলে ‘এক্সেস কন্ট্রোল’ গেট বসাচ্ছি। এর মাধ্যমে কোন হলে কারা প্রবেশ করছে সেটি মনিটরিং করা হবে। শেরেবাংলা হলে সবার আগে এই গেট বসানো হবে। এরপর পর্যায়ক্রমে অন্য হলে এই গেট বসানো হবে।

বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদণ্ড
  • ১৪ জুলাই ২০২৬
সীমান্তে গুলি চালাল বিজিবি
  • ১৪ জুলাই ২০২৬
আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের পাশে নাসীরুদ্দীন পাটওয়ারী
  • ১৪ জুলাই ২০২৬
এমসি কলেজ ছাত্রাবাসে গৃহবধূ ধর্ষণ মামলায় সাইফুরের মৃত্যুদণ্…
  • ১৪ জুলাই ২০২৬
ছাত্রলীগ সরকারের পক্ষে ছিল, ছাত্রদল শিক্ষার্থীদের পক্ষে: না…
  • ১৪ জুলাই ২০২৬
৪ বছর পর জাতীয় দলে ফিরেই বড় সুখবর পেলেন মোসাদ্দেক
  • ১৪ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence