কুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবি শিক্ষকদের, ক্লাস না নেয়ার সিদ্ধান্ত

০১ ডিসেম্বর ২০২১, ১০:৪৬ PM
অধ্যাপক সেলিম হোসেনের মৃত্যুর ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা

অধ্যাপক সেলিম হোসেনের মৃত্যুর ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা © সংগৃহীত

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) সব ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবি জানিয়েছেন শিক্ষকরা। একইসঙ্গে অধ্যাপক ড. মো. সেলিম হোসেনের মৃত্যুর সুষ্ঠু সমাধানের আগ পর্যন্ত ক্লাস ও ল্যাব কার্যক্রমে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা।

বুধবার (০১ ডিসেম্বর) বেলা ১১টায় শিক্ষক সমিতির এক সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়। এতে সভাপতিত্ব করেন কুয়েট শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. প্রতীক চন্দ্র বিশ্বাস।

সভায় সবার মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নেয়া হয়, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে সুষ্ঠু সমাধানের আগ পর্যন্ত ক্লাস ও ল্যাব কার্যক্রমে শিক্ষকরা অংশ নেবেন না। সভায় শিক্ষকের মৃত্যুর ঘটনায় দ্রুত আইনগত ব্যবস্থা নেয়ার সুপারিশ করা হয়।

পড়ুন: ছাত্রলীগের সঙ্গে বৈঠকের পর হার্ট অ্যাটাকে কুয়েট অধ্যাপকের মৃত্যু

এদিকে, অধ্যাপক ড. সেলিম হোসেনের মৃত্যুর সুষ্ঠু বিচারসহ কয়েকটি দাবি না মানা পর্যন্ত ক্লাস ও ল্যাব বর্জনের ঘোষণা দিয়েছেন সাধারণ শিক্ষার্থীরাও।

বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি প্রতীক চন্দ্র বিশ্বাস বলেন, বৃহস্পতিবার সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ে দুর্বার বাংলার পাদদেশে প্রতিবাদ সভা এবং কালো ব্যাজ ধারণ করে প্রতিবাদ সমাবেশ আয়োজন করা হয়েছে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে সুষ্ঠু সমাধানের আগ পর্যন্ত শিক্ষকরা ক্লাস ও ল্যাব কার্যক্রমে নেবেন না। এ ছাড়া শিক্ষকের মৃত্যুর ঘটনায় দ্রুত আইনগত ব্যবস্থা নেয়ার বিষয়ে সভায় সুপারিশ করা হয়।

এর আগে, গতকাল মঙ্গলবার (৩০ নভেম্বর) দুপুর ৩টার দিকে হার্ট অ্যাটাকে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অধ্যাপক ড. মো. সেলিম হোসেন মারা যান। তাঁর মৃত্যু নিয়ে নানা প্রশ্ন উঠেছে। মৃত্যুর ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিচারের দাবি জানিয়েছে শিক্ষক-শিক্ষার্থীরা।

গাজীপুরে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে সরানো হলো পোশাকশ্রম…
  • ১৬ নভেম্বর ২০২৬
মিনিস্ট্রি অব ডিফেন্স কনস্ট্যাবিউলারিতে নিয়োগ, জেএসসি পাসে …
  • ১৬ নভেম্বর ২০২৬
খুলনা বিভাগে ১০ মাসে ২৮৮ খুন, শীর্ষে যশোর
  • ১৬ নভেম্বর ২০২৬
আলিম সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল
  • ১৬ নভেম্বর ২০২৬
বাহারি পিঠা আর গ্রামীণ ঐতিহ্যে রাবিতে নবান্ন উৎসব
  • ১৬ নভেম্বর ২০২৬
১৪ ডিসেম্বর থেকে বন্ধ হয়ে যাচ্ছে ফেসবুকের ‘অ্যাডিশনাল প্রোফ…
  • ১৬ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950