হাবিপ্রবির হল খুলছে ১৮ অক্টোবর

০৫ অক্টোবর ২০২১, ০৭:৩৪ PM
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) আবাসিক হল খুলছে আগামী ১৮ অক্টোবর। এক ডোজ করোনা টিকা গ্রহণ সাপেক্ষে পর্যায়ক্রমে হলে উঠতে পারবেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার (০৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ভিআইপি কনফারেন্স রুমে আয়োজিত ৫৮তম একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম. কামরুজ্জামান। এতে একাডেমিক কাউন্সিলের সদস্যবৃন্দ অনলাইন ও অফলাইন সংযুক্ত ছিলেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, আগামী ১৮ অক্টোবর থেকে যারা অন্তত এক ডোজ করোনা টিকা নিয়েছেন তারা হলে উঠার সুযোগ পাবেন। প্রথমে মাস্টার্স এরপর ৩য়, ৪র্থ লেভেলে অধ্যায়নরত শিক্ষার্থীরা হলে উঠতে পারবেন। এভাবে পর্যায়ক্রমে সকল হলের আবাসিক শিক্ষার্থীদের উঠানো হবে। শুরুতে শেখ রাসেল ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান খুলে দেয়া হবে। এরপর ১৯ অক্টোবর ডরমেটরি-২ ও শেখ ফজিলাতুন্নেসা মুজিব হল এবং ২০ অক্টোবর তাজউদ্দীন আহমদ, কবি সুফিয়া কামাল ও আইভি রহমান হল খুলে দেয়া হবে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড.মামুনুর রশিদ জানান, ১৮ থেকে হল এবং ২১ অক্টোবর থেকে ক্যাম্পাস খুলে দেয়া হবে। এ বিষয়ে খুব শীঘ্রই বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে একটি নোটিশ প্রকাশ করা হবে।

ওজন কমাতে প্রত্যেকদিন সকালে পান করুন এই ৫টি পানীয়
  • ০১ আগস্ট ২০২৬
সৌদি প্রতিরক্ষা জোটে বাংলাদেশের যোগ দেওয়ার অর্থ কী?
  • ০১ আগস্ট ২০২৬
৫ দিন দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস, কোথাও ভারী বর্ষণের শঙ্কা
  • ০১ আগস্ট ২০২৬
যশোর-খুলনা মহাসড়ক: ৯ বছরে সাড়ে ৫০০ কোটি ব্যয়, তবু ভোগান্তি
  • ০১ আগস্ট ২০২৬
প্রাথমিকে মার্শাল আর্ট বাধ্যতামূলক হচ্ছে
  • ০১ আগস্ট ২০২৬
লিভারের তিন ‘নীরব ঘাতক’, যেসব লক্ষণ অবহেলা করলেই বিপদ
  • ০১ আগস্ট ২০২৬