লকডাউনে আটকে পড়া শিক্ষার্থীদের পৌঁছে দিচ্ছে মাভাবিপ্রবির বাস

১২ জুলাই ২০২১, ০৪:১৬ PM

© টিডিসি ফটো

চলমান কঠোর লকডাউনে আটকে পড়া মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বাসের ব্যবস্থা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

জানা গেছে, পরীক্ষা শেষে লকডাউনে আটকে পড়া শিক্ষার্থীসহ প্রায় হাজার খানেক শিক্ষার্থীদের বিপদের কথা চিন্তা করে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পক্ষ থেকে ছাত্রনেতা মানিক শীল বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট আবেদন করেন। পরে তার আবেদনে সাড়া দিয়ে শিক্ষার্থীদের জন্য বাসের ব্যবস্থা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

প্রশাসনের অনুমতি সাপেক্ষে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ শিক্ষার্থীদের ঠিকানা সংগ্রহ থেকে শুরু করে রোডম্যাপ তৈরি করে,  বাসের সংখ্যা ও সময় ঠিক করে প্রশাসনের হাতে তুলে দেয়।

এর প্রেক্ষিতে আজ সোমবার (১২ জুলাই) প্রায় অর্ধেক শিক্ষার্থী তাদের বাড়ি ফিরে যাচ্ছে এবং বাকীরা আগামীকাল মঙ্গলবার (১৩ জুলাই) তাদের গন্তব্যের পথে রওনা হবে বলে জানা গেছে। 

এমন সুবিধা পেয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং মাভাবিপ্রবি ছাত্রলীগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে শিক্ষার্থীরা।

এর আগে গতকাল রবিবার (১১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. তৌহিদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, পূর্বের স্থগিত পরীক্ষা দিতে এসে সরকারঘোষিত লকডাউনে আটকে পরা শিক্ষার্থীসহ সকল শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বাস দ্বারা সকল বিভাগীয় ও বিভিন্ন জেলা শহরে নিরাপদে পৌঁছে দেয়ার বিষয়ে ১০ জুলাই এক অনুষ্ঠিত সভায় একমত পোষণ করা হয় এবং ৬টি রোডে ১২ ও ১৩ জুলাই ৮টি বাস দেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।

তাজমিনকে ধর্ষণের অভিযোগে রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্…
  • ১৬ অক্টোবর ২০২৬
বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে ১০ ক্যাটাগরিতে কর্মকর্ত…
  • ১৬ অক্টোবর ২০২৬
এমপিওভুক্তদের পে স্কেলে লাগবে বাড়তি ১৩ হাজার ৩৯২ কোটি টাকা,…
  • ১৬ অক্টোবর ২০২৬
রোবটের ফুটবল থেকে স্বয়ংক্রিয় গাড়ি, খুদে বিজ্ঞানীদের উদ্ভাবন…
  • ১৬ অক্টোবর ২০২৬
১০ শোরুম ইনচার্জ নিয়োগ দেবে র‌্যাংগস ইলেকট্রনিকস, আবেদন ১৩ …
  • ১৬ অক্টোবর ২০২৬
মধ্যবর্তী নির্বাচন কী, যুক্তরাষ্ট্রের রাজনীতিতে কেন এত গুরু…
  • ১৬ অক্টোবর ২০২৬