শিক্ষার্থীদের অনেক ক্ষতি হয়ে গেছে: হাবিপ্রবি উপাচার্য

০৫ জুলাই ২০২১, ০৮:৪৯ AM
হাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. এম কামরুজ্জামান

হাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. এম কামরুজ্জামান © ফাইল ছবি

প্রথম কার্যদিবসে সেশনজট নিরসনে অনলাইন পরীক্ষার ওপর জোর দিয়েছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. এম কামরুজ্জামান।রবিবার (৪ জুলাই) বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিনদের সঙ্গে উপাচার্যের প্রথম কার্যদিবসের আলোচনায় বেশ কিছু বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় উপাচার্য ড. এম কামরুজ্জামান বলেন, ইতিমধ্যে শিক্ষার্থীদের অনেক ক্ষতি হয়ে গেছে। এই ক্ষতি কাটিয়ে উঠতে আমি সব অনুষদের ডিনদের সহযোগিতা চাই। আমাদের যে সম্পদ আছে, এটা দিয়েই শুরু করতে হবে। আর সময়ক্ষেপণের সুযোগ নেই।

আলোচনা সভায় উপাচার্য অনলাইন পরীক্ষার নীতিমালা প্রণয়ন কমিটিকে আগামী ৭ জুনের মধ্যে সুপারিশ প্রদানের জন্য অনুরোধ জানান। অনলাইন পরীক্ষার ব্যাপারে দ্রুত একটি জরুরি একাডেমিক কাউন্সিলের সভা করারও ঘোষণা দেন তিনি। এছাড়া উপাচার্য বিশ্ববিদ্যালয়ে ইন্টারনেট সেবা দ্রুত ও সহজ করার ওপর জোর দিয়েছেন।

উল্লেখ্য, সব অনুষদের ডিন আলোচনা সভায় যুক্ত ছিলেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. বিধান চন্দ্র হালদার এবং রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. ফজলুল হক।

এর আগে, গত বুধবার (২০ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মো. নুর-ই আলম স্বাক্ষরিত এক অফিস আদেশে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৭ম উপাচার্য হিসাবে নিয়োগ পান অধ্যাপক ড. এম কামরুজ্জামান। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি বিভাগের অধ্যাপক ছিলেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে বড় নিয়োগ, পদ ১৯৭, আবেদন শুরু…
  • ০৭ এপ্রিল ২০২৬
বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ
  • ০৭ এপ্রিল ২০২৬
সংসদে জ্বালানি তেল মজুদের তথ্য জানালেন মন্ত্রী, অসৎ ব্যবসায…
  • ০৭ এপ্রিল ২০২৬
জামায়াতকর্মী সাওদা সুমি মুক্ত
  • ০৭ এপ্রিল ২০২৬
শেরপুর-৩ আসনে শেষ হলো প্রচারণা, ভোটগ্রহণ ৯ এপ্রিল
  • ০৭ এপ্রিল ২০২৬
রাজনীতি নিয়ে বিতর্কিত বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাকিব
  • ০৭ এপ্রিল ২০২৬
close