বশেমুরবিপ্রবির আর্থিক অনিয়মের প্রতিবাদে শিক্ষক সমিতির বিবৃতি

০২ জুলাই ২০২১, ০৩:৪০ PM
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১৯- ২০২০ শিক্ষা বর্ষের ছাত্র ভর্তি তহবিল হতে পেনশন ও ভবিষ্যৎ তহবিল প্রণয়ন কমিটির অর্থ উত্তোলনে অনিয়মের ঘটনায় বিবৃতি প্রদান করেছে বশেমুরবিপ্রবি শিক্ষক সমিতি।

গতকাল ( ১ জুলাই) উপাচার্য বরাবর বশেমুরবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি ড. মোঃ কামরুজ্জামান ও সাধারণ সম্পাদক মোঃ আবু সালেহ স্বাক্ষরিত একটি বিবৃতির মাধ্যমে উক্ত ঘটনার প্রতিবাদ জানিয়ে স্মারকলিপি প্রদান করে বশেমুরবিপ্রবি শিক্ষক সমিতি।

বিবৃতিতে বলা হয়, সম্প্রতি বাংলাদেশের কয়েকটি স্বনামধন্য প্রিন্ট ও ইলেক্ট্রনিক মাধ্যমে প্রকাশিত সংবাদের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির দৃষ্টিগোচর হয় যে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পেনশন ও ভবিষ্যৎ নীতিমালা প্রনয়ণে দায়িত্বপ্রাপ্ত ‘পেনশন ও ভবিষ্যৎ তহবিল প্রনয়ণ কমিটি’ ২০১৯-২০২০ শিক্ষা বর্ষের ছাত্র ভর্তি তহবিল হতে এখতিয়ার বহির্ভূতভাবে অর্থকমিটি ও রিজেন্ট বোর্ডের অনুমোদন ব্যতীত প্রায় সাড়ে সাত লাখ টাকা উত্তোলন করেছে, যা এখন পর্যন্ত সমন্বয়ও করা হয়নি। 

অবৈধ ভাবে উত্তোলনকৃত এই টাকা বিধি বহির্ভূতভাবে পেনশন ও ভবিষ্যৎ নীতিমালা প্রণয়নে আনুষাঙ্গিক খরচ ও কমিটি সংশ্লিষ্ট ব্যক্তিদের মাঝে বন্টনের ব্যবস্হা করায় হয়, যা সম্পূর্ণ বেআইনি, অবৈধ ও অনৈতিক। এরুপ আর্থিক অনিয়মের নেতিবাচক সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হওয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন ক্ষুন্ন হয়েছে, যা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দের নিকট অত্যন্ত বিব্রতকর ও উদ্বেগের বিষয়ে পরিণত হয়েছে।

বিবৃতিতে আরো বলা হয়, বশেমুরবিপ্রবি শিক্ষক সমিতি উক্ত আর্থিক অনিয়মের বিষয়টি গুরুত্ব সহকারে আমলে নিয়ে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করার জন্য মাননীয় উপাচার্য মহোদয়ের নিকট জোরালো দাবি জানাচ্ছে।

রিজার্ভ ট্যাংক পরিষ্কার করতে নেমে শ্রমিকের মৃত্যু
  • ২০ এপ্রিল ২০২৬
পরবর্তী এসএসসি পরীক্ষা ‘ডিসেম্বরে’
  • ২০ এপ্রিল ২০২৬
দেশে এভিয়েশন পেশার ভবিষ্যৎ নিয়ে ইউএপি ও এভিয়ানোমিক্সের যৌথ …
  • ২০ এপ্রিল ২০২৬
ফেসবুকে তিনবার আলহামদুলিল্লাহ লিখলেন বিএনপি নেত্রী—একবার এম…
  • ২০ এপ্রিল ২০২৬
ক্ল্যারেন্ডন স্কলারশিপে উচ্চশিক্ষার সুযোগ অক্সফোর্ড ইউনিভার…
  • ২০ এপ্রিল ২০২৬
টোকিওয়ে বৈশাখী মেলায় বাংলাদেশের সংস্কৃতি তুলে ধরলেন ড. সবুর…
  • ২০ এপ্রিল ২০২৬