সরকারের কাছে যখন যা চেয়েছি, তাই পেয়েছি: শাবি উপাচার্য

২৭ জুন ২০২১, ০৯:০৩ PM
উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ

উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ © ফাইল ফটো

আওয়ামী লীগ সরকারের প্রশংসা করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেছেন, বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের জন্য সরকারের কাছে যখন যা চেয়েছি আমরা পেয়েছি।

আজ রবিবার (২৭ জুন) বিশ্ববিদ্যালয়ের শাহপরাণ হলে প্রতিবন্ধী শিক্ষার্থীদের আবাসন সুবিধা নিশ্চিতে একটি বিশেষায়িত কক্ষের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শাবিপ্রবি উপাচার্য বলেন, সরকার ও ইউজিসির আন্তরিক সহযোগিতার ফলে বর্তমানে আমরা এ অবস্থানে এসেছি। এজন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ জানাই।

তিনি বলেন, বর্তমানে আমাদের বিশ্ববিদ্যালয়ে সুশাসন, স্বচ্ছতা, জবাবদিহিতা শতভাগ বিরাজমান। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কাজে সরকারের সামগ্রিক সহযোগিতা নিশ্চিত করার জন্য সরকার ও ইউজিসির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

শখে বসে ভ্যান চালাতে গিয়ে প্রাণ গেল নবম শ্রেণির ছাত্রের
  • ১৬ অক্টোবর ২০২৬
ক্যানসারের সঙ্গে লড়ছেন বেরোবি শিক্ষার্থী বৃষ্টি, বাঁচাতে প্…
  • ১৬ অক্টোবর ২০২৬
রাজবাড়ীতে যুবককে প্রকাশ্যে গুলি করে হত্যা
  • ১৬ অক্টোবর ২০২৬
দেশে এনসিপি করতেন সাবেক ছাত্রলীগ নেতা, বিদেশে গিয়ে পদত্যাগ …
  • ১৬ অক্টোবর ২০২৬
নিজ ক্যাম্পাসের সিনিয়রকে বিয়ে করলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় …
  • ১৬ অক্টোবর ২০২৬
গাঁজা ও ইয়াবা সেবনের অভিযোগে মাদ্রাসা ও ইউনিয়ন ছাত্রদলের দু…
  • ১৬ অক্টোবর ২০২৬