বশেমুরবিপ্রবির ৭০ শতাংশ শিক্ষার্থীই করোনা টিকার আবেদন করেননি

১০ জুন ২০২১, ০২:৫২ PM
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি)

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) © ফাইল ফটো

গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) প্রায় ৭০ শতাংশ শিক্ষার্থী করোনা টিকা গ্রহণের জন্য আবেদন করেননি।

বিশ্ববিদ্যালয়ের জনপ্রশাসন শাখার সহকারী রেজিস্টার মোঃ মোরাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এখন পর্যন্ত ৩ হাজার ৩৮৮ জন শিক্ষার্থী টিকার জন্য আবেদন করেছেন। যা মোট শিক্ষার্থীর তুলনায় অনেক কম।

পড়ুনঃ বশেমুরবিপ্রবির ৮ অনুষদে নতুন ডিন, দুটির দায়িত্বে ভিসি

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ে প্রায় ১২ হাজারের অধিক শিক্ষার্থী রয়েছে। সকল শিক্ষার্থীকে করোনা টিকার আওতায় আনতে গত ১ এপ্রিল প্রজ্ঞাপন জারি করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রেজিস্ট্রেশনের মেয়াদ শেষ হয় ৫ এপ্রিল। এ সময়সীমা পর্যন্ত নিবন্ধন করেন ২০২০ জন শিক্ষার্থী। পরবর্তীতে সময়সীমা বৃদ্ধি না করলেও ১০৬৮ জন শিক্ষার্থীর নিবন্ধন জমা নেওয়া হয়েছে।
এ নিয়ে মোট নিবন্ধন করেন ৩ হাজার ৩৮৮ জন শিক্ষার্থী। এছাড়া ১৫১ জন শিক্ষক এবং ১৪৪ জন কর্মকর্তা কর্মচারী টিকার জন্য আবেদন করেছেন

জানালা দিয়ে বাবা দেখেন, সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছিল সন্তানের…
  • ১২ এপ্রিল ২০২৬
গুচ্ছের ‘এ’ ইউনিটের ফল কবে, যা বলছে কর্তৃপক্ষ
  • ১২ এপ্রিল ২০২৬
কবে প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা? জানাল ইসি
  • ১২ এপ্রিল ২০২৬
ঢাবিতে পানি-বিদ্যুতের অপচয় রোধে ছাত্রদলের সচেতনতামূলক কর্মস…
  • ১২ এপ্রিল ২০২৬
ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ব্যর্থ—এখন কী হবে?
  • ১২ এপ্রিল ২০২৬
১৯৭০ এর দশকের জ্বালানি তেল সংকটের সময় কী হয়েছিল?
  • ১২ এপ্রিল ২০২৬