প্রকৌশল গুচ্ছে আসনপ্রতি লড়বেন ৮ শিক্ষার্থী

০৪ জুন ২০২১, ০৩:৫৩ PM
প্রথমবারের মতো গুচ্ছ ভর্তি পরীক্ষা নেবে চুয়েট, কুয়েট ও রুয়েট

প্রথমবারের মতো গুচ্ছ ভর্তি পরীক্ষা নেবে চুয়েট, কুয়েট ও রুয়েট © লোগো

প্রথমবারের মতো গুচ্ছ ভর্তি পরীক্ষা নেবে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)। এই তিন সরকারি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার যোগ্যপ্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে।

প্রাথমিক আবেদন শেষে বৃহস্পতিবার (৩ জুন) ভর্তি বিষয়ক ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করা হয়েছে। একইসঙ্গে ভর্তি পরীক্ষার ভেন্যুও প্রকাশ করা হয়েছে।

যোগ্যপ্রার্থীদের তালিকায় মোট ২৫ হাজার ৬৪৭ জন শিক্ষার্থী স্থান পেয়েছেন। ৩ হাজার ২০১টি আসনের জন্য এসব শিক্ষার্থী ভর্তিযুদ্ধে লড়বেন। অর্থাৎ এবার প্রকৌশল গুচ্ছ ভর্তি পরীক্ষায় আসনপ্রতি লড়বেন প্রায় ৮ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী।

আরও পড়ুন: প্রকৌশল গুচ্ছ ভর্তি পরীক্ষায় যোগ্য প্রার্থীদের নাম প্রকাশ (তালিকা)

এই তিন সরকারি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ভস্নাতক ১ম বর্ষ (লেভেল-১) ২০২০-২১ শিক্ষাবর্ষের সমন্বিত ভর্তি পরীক্ষা আগামী ১২ জুন হওয়ার কথা থাকলেও করোনার সার্বিক পরিস্থিতিতে তা দুই মাস পিছিয়ে আগামী ১২ আগস্ট অনুষ্ঠিত হবে।

তথ্যমতে, তিন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে সব মিলিয়ে মোট ৩ হাজার ২০১ জন শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পাবেন। এরমধ্যে চুয়েটে ৯০১টি আসন, কুয়েটে ১ হাজার ৬৫টি এবং রুয়েটে ১ হাজার ২৩৫টি আসন রয়েছে।

‘ক’ গ্রুপে ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ এবং নগর উন্নয়ন ও পরিকল্পনা বিভাগ এবং ‘খ’ গ্রুপে ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ, নগর উন্নয়ন ও পরিকল্পনা এবং স্থাপত্য বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

অটোরিকশা চালিয়ে জীবিকা, স্বপ্ন এক লাখ গাছ লাগানোর
  • ১৭ অক্টোবর ২০২৬
এবার একসঙ্গে প্রাণ হারালেন একই পরিবারের শিশুসহ ৫ জন
  • ১৭ অক্টোবর ২০২৬
গাজীপুরের পূবাইলে বিল থেকে স্কুল ড্রেস পরা কিশোরীর মরদেহ উদ…
  • ১৭ অক্টোবর ২০২৬
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের পদক্ষেপ নিয়ে যশোরে লিফলেট বি…
  • ১৭ অক্টোবর ২০২৬
বৃত্তি পাচ্ছেন ৭০ লাখ ছাত্রী, বরাদ্দ ৪ হাজার কোটি টাকা
  • ১৭ অক্টোবর ২০২৬
জামায়াতের শীর্ষ নেতৃত্বে নতুনদের ঠাঁই নেই, কেউ ৩৫ বছর, কেউ…
  • ১৭ অক্টোবর ২০২৬