ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ, তদন্তের মুখে চাকরি ছাড়লেন শিক্ষক

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) এক শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগের তদন্ত শুরু হতেই চাকরি থেকে ইস্তফা দিয়েছেন অভিযুক্ত শিক্ষক।

বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী অভিযুক্ত শান্তনু বিশ্বাস লিংকন স্থাপত্য বিভাগের খণ্ডকালীন শিক্ষক। তিনি একই বিভাগের এক ছাত্রীকে মেসেঞ্জারসহ বিভিন্ন মাধ্যমে অসৌজন্যমূলক বার্তা এবং ছবি দিয়েছিলেন। পরবর্তীতে এ বিষয়ে ভুক্তভোগী ছাত্রী গত ২৩ মে বিশ্ববিদ্যালয়ের যৌন নির্যাতন প্রতিরোধ সেলে লিখিত অভিযোগ জমা দেন।

অভিযোগের বিষয়টি নিশ্চিত করে যৌন নির্যাতন প্রতিরোধ সেলের প্রধান সহকারী অধ্যাপক মানসুরা খানম বলেন, একজন খণ্ডকালীন শিক্ষকের বিরুদ্ধে আমাদের এক ছাত্রী যৌন হয়রানির অভিযোগ করেছেন। বিষয়টির সত্যতা যাচাই চলছে।

ইস্তফার বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. আব্দুর রউফ বলেন, গত ২ জুন স্থাপত্য বিভাগের এক খণ্ডকালীন শিক্ষক ব্যক্তিগত কারণ দেখিয়ে চাকরি থেকে ইস্তফাপত্র দিয়েছেন। তবে এ বিষয়ে জানার জন্য অভিযুক্তশিক্ষক শান্তনু বিশ্বাস লিংকনের সাথে একাধিকবার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয় নি।

জিনের নির্দেশে কবর থেকে ১২ ঘণ্টা পর লাশ উত্তোলন
  • ০২ আগস্ট ২০২৬
১৬ হাজার পিস ইয়াবাসহ ৪ যুবক-যুবতী গ্রেপ্তার
  • ০২ আগস্ট ২০২৬
ভাড়া বাসায় পর্নোগ্রাফি তৈরির অভিযোগ; দুই নারীসহ আটক ৪
  • ০২ আগস্ট ২০২৬
চট্টগ্রাম বোর্ডের এইচএসসির ব্যবহারিক পরীক্ষার সময়সূচি
  • ০২ আগস্ট ২০২৬
২০ বছর ধরে মৃত ব্যক্তির বেতন তুলে নেওয়ার অভিযোগ জামায়াত নেত…
  • ০২ আগস্ট ২০২৬
আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন চট্টগ্রাম…
  • ০১ আগস্ট ২০২৬