হাবিপ্রবিতে ১০ জুন থেকে স্বশরীরে পরীক্ষা

৩১ মে ২০২১, ১০:২১ PM
 হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

যথাযথ স্বাস্থ্যবিধি মেনে ১০ জুন থেকে স্বশরীরে পরীক্ষা নিবে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। বিষয়টি নিশ্চিত করেছেন  বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. মোঃ ফজলুল হক। সোমবার (৩১ মে) বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদের ডিনদের সভায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

পরীক্ষা নেয়ার বিষয়ে রেজিস্ট্রার বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. মোঃ ফজলুল হক বলেন, আগামী ১০ জুনের পর থেকে যে কোনো অনুষদ কিংবা বিভাগ চাইলে পরীক্ষা নিতে পারবে কিন্তু ১০ জুনের আগে নয়। তবে অনলাইনে পরীক্ষা নেয়ার কোনো সুযোগ নেই। পরীক্ষা চলাকালীন সময়ে হল সমূহ বন্ধ থাকবে। অর্থ্যাৎ শিক্ষার্থীদের নিজ উদ্যোগে মেসে কিংবা বাসায় থেকে পরীক্ষায় অংশ গ্রহণ করতে হবে।এছাড়াও পরীক্ষা দেয়ার আগে শিক্ষার্থীদের মুচলেকা জমা দিতে হবে। আর বিদেশি শিক্ষার্থী যারা আছেন তারা যাতে পরীক্ষায় অংশ নিতে পারে সেজন্য সংশ্লিষ্ট অনুষদের ডীন/ চেয়ারম্যানদের দায়িত্ব দেয়া হয়েছে। এছাড়া ব্যাচ অনুযায়ী পর্যায়ক্রমে পরীক্ষা নেয়ার ব্যাপারে ডিনদের আহ্বান জানানো হয়েছে বলে জানান তিনি।

শিক্ষার্থীদের শারীরিক সুস্থতা নিশ্চিত করার প্রসঙ্গে ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. ইমরান পারভেজ জানান, পরীক্ষা চলাকালীন সময়ে শিক্ষার্থীরা যাতে নিরবিচ্ছিন্ন ভাবে চিকিৎসা সেবা পায় সে লক্ষ্যে মেডিকেল টিম গঠন করা হবে। 

উল্লেখ্য যে, করোনার কারণে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ খুলে দেয়া এবং সশরীরে পরীক্ষা নেয়ার দাবিতে বিগত কয়েকদিন ধরে মানববন্ধন এবং অবস্থান কর্মসূচি পালন করে আসছিল শিক্ষার্থীরা।

 

ছাত্রদলের বিক্ষোভের পরপরই জামায়াতের পাল্টা বিক্ষোভ
  • ০৩ জুলাই ২০২৬
ভ্যাট হ্রাসসহ সরকারের শিক্ষা-বান্ধব উদ্যোগকে স্বাগত জানিয়ে…
  • ০৩ জুলাই ২০২৬
ব্যবসার নামে সাড়ে ১৪ কোটি টাকা আত্মসাৎ, ট্রাস্ট গোল্ড অ্যান…
  • ০৩ জুলাই ২০২৬
অবশেষে খামেনির প্রতি শ্রদ্ধা জানাতে তেহরানে সৌদির প্রতিনিধ…
  • ০৩ জুলাই ২০২৬
রণক্ষেত্র থেকে ডিবির টর্চার সেল: ছাত্রদল নেতার জুলাই ডায়েরি
  • ০৩ জুলাই ২০২৬
৪ মাস পর খামেনি হত্যার নিন্দা জানাল বাংলাদেশ
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence