যবিপ্রবি ভিসির রুটিন দায়িত্বে অধ্যাপক মৃত্যুঞ্জয় বিশ্বাস

২০ মে ২০২১, ০৫:৪৪ PM
অধ্যাপক ড. মৃত্যুঞ্জয় বিশ্বাস

অধ্যাপক ড. মৃত্যুঞ্জয় বিশ্বাস © টিডিসি ফটো

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্যের (ভিসি) রুটিন দায়িত্ব পেয়েছেন ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডীন অধ্যাপক ড. মৃত্যুঞ্জয় বিশ্বাস। আজ বৃহস্পতিবার (২০ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরবর্তী ভাইস চ্যান্সেলর নিযুক্ত না হওয়া পর্যন্ত প্রশাসনিক প্রয়োজনে অন্তবর্তীকালীন ব্যবস্থা হিসেবে বিশ্ববিদ্যালয়ের ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডীন অধ্যাপক ড. মৃত্যুঞ্জয় বিশ্বাসকে নিজ দায়িত্বের অতিরিক্ত ভাইস চ্যান্সেলরের দৈনন্দিন রুটিন দায়িত্ব প্রদান করা হলো।

এর আগে গতকাল ১৯ মে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আনোয়ার হোসেনের মেয়াদ পূর্ণ হয়। পরবর্তী ভাইস চ্যান্সেলর নিযুক্ত না হওয়া পর্যন্ত প্রশাসনিক প্রয়োজনে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে ভাইস চ্যান্সেলরের দৈনন্দিন রুটিন দায়িত্ব পান উক্ত বিশ্ববিদ্যালয়ের ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডীন অধ্যাপক ড. মৃত্যুঞ্জয় বিশ্বাস।

অস্ত্র নিয়ে মাদকসেবীদের পাকড়াও করার ব্যাখ্যা দিলেন ইশরাক
  • ১৮ অক্টোবর ২০২৬
আবেদ আলীর মতো নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসে অভিযুক্ত সোহাগও চা…
  • ১৮ অক্টোবর ২০২৬
কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে ভিড়ে পদদলিত হয়ে নিহত ১৭
  • ১৮ অক্টোবর ২০২৬
৩ বান্ধবীর দুইজন ফজরের পর হাঁটতে গিয়েছিলেন, রিসোর্টে থাকা অ…
  • ১৮ অক্টোবর ২০২৬
বান্ধবীর নেতৃত্বে দুই ছাত্রীকে কলেজ থেকে ডেকে নিয়ে জুতাপেটা…
  • ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক ভূগোল অলিম্পিয়াডে অংশ নিতে রাশিয়া যাচ্ছে বাংলাদ…
  • ১৭ অক্টোবর ২০২৬