মসজিদে ঢুকে নোবিপ্রবির সহকারী রেজিস্ট্রারকে ছুরিকাঘাত

১০ মে ২০২১, ০৭:৩১ PM
আহতকে চিকিৎসা দেয়া হচ্ছে

আহতকে চিকিৎসা দেয়া হচ্ছে © সংগৃহীত

পূর্বশত্রুতার জেরে নোয়াখালীর সদর উপজেলায় মসজিদে ঢুকে এক ব্যক্তিকে উপর্যুপরি ছুরিকাঘাতে জখম করায় এলাকাবাসী একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

আহত ব্যক্তির নাম মো. আবদুল কাদের রহমান (৪২)। তিনি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) সহকারী রেজিস্ট্রার এবং নোয়াখালী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের রশীদ কলোনীর রতন মিয়ার ছেলে।

আজ সোমবার (১০ মে) দুপুর ১টা ৩০ মিনিটের দিকে উপজেলার নোয়াখালী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের রশিদ কলোনীর মুন্সি দিঘীর পাড় জামে মসজিদে এ ঘটনা ঘটে।

পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন। তবে সুনির্দিষ্টভাবে এখন পর্যন্ত এ হামলার কোনো কারণ জানা যায়নি।

এ ঘটনায় ইউছুফ আলী ওরফে ভান্ডারী (৬০) নামের একজনকে আটক করে পুলিশ সোপর্দ করেছে জনতা। তিনি একই এলাকার হাজী বাড়ির মৃত বাদশা মিয়ার ছেলে।

হামলার শিকার আবদুল কাদেরের ছোটভাই আনোয়ার হোসেন জানান, তার বড়ভাই রশিদ কলোনীর মুন্সি দিঘীর পাড় জামে মসজিদে ইতিকাফে অংশগ্রহণ করেন। গত সাতদিন ধরে তিনি মসজিদে অবস্থান করছেন। সোমবার জোহরের নামাজের সময় তিনি নামাজের কাতারে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে ইউছুফ আলী তার শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি ছুরিকাঘাত করেন। পরে পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসী তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।

তিনি আরও বলেন, ইউছুফ আলী ভান্ডারীর রশিদ কলোনী এলাকায় একটি বড় গরুর খামার ছিল। ওই খামারের কারণে পরিবেশ দূষণ হওয়ায় এলাকাবাসী বিভিন্ন অধিদফতরে লিখিত অভিযোগ দেয়। ওই অভিযোগপত্রে আমার ভাই আবদুল কাদের রহমানও একাত্মতা প্রকাশ করে স্বাক্ষর করেন। এ ঘটনার জের ধরে তিনি আমার ভাইকে ছুরিকাঘাত করেন বলে ধারণা করা হচ্ছে।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহেদ উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। 

৮ মাসের শিশুকে ৩০ হাজারে বিক্রি করে চুরির নাটক সাজান মা
  • ০২ আগস্ট ২০২৬
জিনের নির্দেশে কবর থেকে ১২ ঘণ্টা পর লাশ উত্তোলন
  • ০২ আগস্ট ২০২৬
১৬ হাজার পিস ইয়াবাসহ ৪ যুবক-যুবতী গ্রেপ্তার
  • ০২ আগস্ট ২০২৬
ভাড়া বাসায় পর্নোগ্রাফি তৈরির অভিযোগ; দুই নারীসহ আটক ৪
  • ০২ আগস্ট ২০২৬
চট্টগ্রাম বোর্ডের এইচএসসির ব্যবহারিক পরীক্ষার সময়সূচি
  • ০২ আগস্ট ২০২৬
২০ বছর ধরে মৃত ব্যক্তির বেতন তুলে নেওয়ার অভিযোগ জামায়াত নেত…
  • ০২ আগস্ট ২০২৬