আরমানিটোলায় অগ্নিকাণ্ডে প্রাণ গেল বুয়েট ছাত্রের, লাইফ সাপোর্টে স্ত্রী

২৯ এপ্রিল ২০২১, ১১:০৮ AM
আশিকুজ্জামান খান ও মুনা

আশিকুজ্জামান খান ও মুনা © সংগৃহিত

রাজধানীর পুরান ঢাকার আরমানিটোলায় হাজী মুসা ম্যানশন নামের ছয়তলা ভবনের নিচতলার রাসায়নিক গুদামে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ আশিকুজ্জামান খান (৩২) মারা গেছেন। তিনি বুয়েটে পড়াশোনা করতেন বলে জানা গেছে। এছাড়া তার স্ত্রী মুনা সরকার (২৮) এখনো লাইফ সাপোর্টে চিকিৎসাধীন।

বুধবার (২৮ এপ্রিল) রাত ১১টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আশিকুজ্জামান। এ নিয়ে ওই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ছয়জনে। ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. পার্থ শংকর পাল বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো পড়ুন আগুনে দগ্ধ সেই নবদম্পতি লাইফ সাপোর্টে

আশিকুজ্জামান খান ও মুনার বিয়ে হয়েছে মাত্র দেড় মাস আগে। মুনা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আর আশিকুজ্জামান বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র। খালার বাসায় থেকে লেখাপড়া করতের আশিকুজ্জামান। ঘটনার রাতে শ্বশুরের বাসায় এসেছিল তিনি।

একই ঘটনায় আশিকুজ্জামানের শালিকা ও ইডেন কলেজের শিক্ষার্থী সুমাইয়া আক্তারের (২২) মৃত্যু হয়। এছাড়া তার শ্বশুর ইব্রাহিম সরকার, শাশুড়ি সুফিয়া সরকার ও শ্যালক জুনায়েদ সরকারও ঘটনায় অগ্নিদগ্ধ হয়েছেন।

আরো পড়ুন আরমানিটোলায় অগ্নিকাণ্ডে প্রাণ গেল ইডেন কলেজ ছাত্রীর

ডা. পার্থ শংকর পাল জানান, শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউতে) লাইফ সাপোর্টে ছিলেন আশিকুর। তাঁর স্ত্রী ইশরাত জাহান মুনা (২৮) এখনো লাইফ সাপোর্টে। আশিকুর রহমানের বাহ্যিক কোনো দগ্ধ ছিল না। তাঁর শ্বাসনালী পুড়ে গিয়েছিল।

এ ঘটনায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুইজন মারা গেলেন। এর আগে রবিবার (২৫ এপ্রিল) সকাল সাড়ে ৭টায় শাফায়াত হোসেন (৩২) নামে একজন মারা যান। শাফায়াতের শ্বাসনালীসহ ২৫ শতাংশ দগ্ধ হয়েছিল।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) দিবাগত রাত ৩টা ১৮ মিনিটে হাজী মুসা ম্যানশন নামের ওই ভবনটির নিচতলায় থাকা কেমিক্যাল গোডাউনে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিটি প্রায় তিন ঘণ্টার চেষ্টায় সকাল ৬টায় নিয়ন্ত্রণে আনে। ওই ঘটনায় ভবন থেকে তিনজনের দগ্ধ মরদেহ উদ্ধার করা হয়। চতুর্থ তলার মেঝে থেকে অচেতন অবস্থায় সুমাইয়া আক্তার (২২) নামে ইডেন কলেজের এক শিক্ষার্থীকে উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মার্কিন-ইরান যুদ্ধবিরতিতে ইসরায়েলের প্রতিক্রিয়া কী?
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি প্রস্তাব: কী বার্তা দিল তেহরান?
  • ০৮ এপ্রিল ২০২৬
প্রথম সভায় যেসব সিদ্ধান্ত নিল তামিমের নেতৃত্বাধীন বিসিবির অ…
  • ০৮ এপ্রিল ২০২৬
বিসিবি নির্বাচনে অংশ নেবেন কিনা, জানালেন তামিম
  • ০৮ এপ্রিল ২০২৬
সাংবাদিকের ওপর হামলার ৭ মাস পর ছাত্রদল নেতা বহিষ্কার
  • ০৮ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে অফিস সময় কমাল যবিপ্রবি
  • ০৮ এপ্রিল ২০২৬
close