আগুনে দগ্ধ সেই নবদম্পতি লাইফ সাপোর্টে

২৪ এপ্রিল ২০২১, ০১:৪৩ PM
আগুনে দগ্ধ নবদম্পতি

আগুনে দগ্ধ নবদম্পতি © ফাইল ছবি

পুরান ঢাকার আরমানিটোলায় হাজী মুসা ম্যানশনে আগুনের ঘটনায় আইসিইউতে থাকা চার জনের মধ্যে দুজনকে লাইফ সাপোর্টে নেয়া হয়েছে। যে দুজনকে লাইফ সাপোর্টে নেয়া হয়েছে তারা হলেন অগ্নিকাণ্ডে আহত নবদম্পতি মুনা সরকার ও আশিকুজ্জামান খান। শনিবার (২৪ এপ্রিল) সকালে তাদের হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) থেকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্তলাল সেন জানান, বাকি ১৬ জনের অবস্থা আগেরমতই। তবে, তাদের প্রত্যেকের শ্বাসনালী পুড়ে যাওয়ায় উদ্বেগ রয়েছে। চারজনের মধ্যে দুইজনকে লাইফ সাপোর্টে নেয়া হয়েছে। তবে সবার অবস্থাই খারাপ।

এদিকে অগ্নিকাণ্ডে ভবন মালিকসহ কয়েকজনের নাম উল্লেখ করে বংশাল থানায় মামলা করেছে পুলিশ। অবহেলাজনিত মৃত্যু ও অবৈধ রাসায়নিক রাখার দায়ে ভবনের মালিক মোস্তাক আহমেদসহ ৭ থেকে ৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করে মামলাটি দায়ের করা হয়।

শুক্রবার ভোরে পুরান ঢাকার আরমানিটোলায় ছয়তলা আবাসিক ভবনের নিচ তলায় রাসায়নিক গুদামে লাগা আগুনে ইডেন কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী সুমাইয়া ও ভবনের নিরাপত্তারক্ষীসহ ৪ জন মারা যান।

স্ত্রীকে জড়িয়ে ধরে রেখেছিলেন স্বামী, হাতে ধরা ছিল শিশু সন্ত…
  • ১৮ অক্টোবর ২০২৬
পেট ভরে খেয়েও কমবে ওজন, মেনে চলুন ৫ সহজ কৌশল
  • ১৮ অক্টোবর ২০২৬
নেত্রকোনায় আবারও দুর্বৃত্তের গুলিতে যুবক আহত
  • ১৮ অক্টোবর ২০২৬
এমপিদের মনোনীত প্রকল্পে ৩২৯ কোটি টাকা বরাদ্দ
  • ১৮ অক্টোবর ২০২৬
বিকাশ এজেন্টকে কুপিয়ে ৭ লাখ টাকা ও ৪ মোবাইল ছিনতাই
  • ১৮ অক্টোবর ২০২৬
ষষ্ঠ দিনেও তালাবদ্ধ জামালপুর নার্সিং কলেজ, বন্ধ ক্লাস-প্র্য…
  • ১৮ অক্টোবর ২০২৬