মাভাবিপ্রবিতে রাস্তা পুনর্নির্মাণ ও প্রশস্তকরণে কাটা হচ্ছে ৪৫টি গাছ

০৬ মার্চ ২০২১, ০৫:২৭ PM
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) রাস্তা পুনর্নির্মাণ ও রাস্তার প্রশস্ততা বাড়িয়ে ২০ ফুট লক্ষ্যে ছোট-বড় ৪৫টি গাছ কাটার পরিকল্পনা নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে এই প্রকল্পের কাজ শেষে এর থেকে ১০ গুণ গাছ বেশি লাগানোরও সিদ্ধান্ত নেয়া হয়েছে।

চলতি মাসে শুরু হওয়া এই প্রকল্পের কাজ চলতি বছরের জুন এ শেষ হওয়ার কথা রয়েছে যার ব্যয় ধরা হয়েছে ৪ কোটি ৫৭ লক্ষ টাকা।

এই প্রকল্পের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী জনাব মো. আবু তালেব বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ রাস্তা পুনর্নির্মাণ ও প্রশস্তিকরণ করা হবে। যার মধ্যে রয়েছে প্রধান গেট থেকে মন্দিরের আগ পর্যন্ত, প্রশাসনিক ভবন থেকে ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স পর্যন্ত এবং দ্বিতীয় থেকে প্রথম অ্যাকাডেমিক ভবন পর্যন্ত রাস্তাগুলো। তবে পরবর্তীতে প্রয়োজন অনুযায়ী আরও বেশ কিছু রাস্তা পুনর্নির্মাণ করা হবে পরিস্থিতি বিবেচনায়।’

রাস্তা প্রশস্তকরণে গাছ কাটার ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন,‘যে কোনো প্রকল্পের ক্ষেত্রে গাছ কাটা পড়বেই। এছাড়া গাছ প্রাপ্ত বয়স্কের পড়ে এক সময় কেটে ফেলতেই হয়। তবে গাছ কাটা এবং পরবর্তীতে গাছ রোপন করার সার্বিক বিষয়টি পরিবেশ বিষয়ক কমিটি তদারকি করছে।’

এ ব্যাপারে পরিবেশ বিষয়ক কমিটির সদস্য বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. এ.কে.এম. মহিউদ্দিন বলেন, রাস্তা প্রশস্তকরণে সর্বোচ্চ কম গাছ যাতে কাটা পড়ে সে জন্য আমরা বার বার সরজমিনে গিয়ে সার্বিক দিক বিবেচনায় রেখে চেষ্টা করেছি। পরিকল্পনায় যত গুলো গাছ কাটার কথা ছিলো তার তুলোনায় আমরা চেষ্টা করে অর্ধেকে নিয়ে এসেছি।’

সর্বোচ্চ ৪০ থেকে ৪৫ টি গাছ কাটা পড়বে এবং এই প্রকল্পের কাজ শেষে তার তুলোনায় ১০ গুন বেশি গাছ লাগানো হবে বলে তিনি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ২০১৮ সালে শুরু হওয়া প্রায় অর্ধ সহস্র কোটি টাকার বিশাল প্রকল্প। যেটি বাস্তবায়নের জন্য ভাড়ি যানবাহন চলাচলের কারণে বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ রাস্তা ক্ষতিগ্রস্ত হয়। এই প্রকল্পের কাজ প্রায় পুরোপুরি দৃশ্যমান। চলতি বছরের জুন নাগাদ মূল ভবনের কাজ এবং ডিসেম্বরে সম্পূর্ণ কাজ শেষ হওয়ার কথা রয়েছে।

ঢাবিতে জড়ো হচ্ছেন প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকেরা
  • ০২ আগস্ট ২০২৬
বিদ্যুৎ বিতরণের দায়িত্ব বেসরকারি খাতে গেলে সমাধান নাকি নতুন…
  • ০২ আগস্ট ২০২৬
বিদ্যালয়ে ছাত্রী ও তরুণকে গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় বিএনপ…
  • ০২ আগস্ট ২০২৬
ইন্টারভিউয়ের আগেই মায়ের মৃত্যু, শোক সামলে সিভিল সার্ভিস পরী…
  • ০২ আগস্ট ২০২৬
তরুণীর বাড়িতে গিয়ে আটক ইসলামী ছাত্র আন্দোলন নেতা, বিয়েতে সম…
  • ০২ আগস্ট ২০২৬
ঢাবির তিন শিক্ষক বরখাস্তে যুক্তরাজ্যের গবেষণা প্রতিষ্ঠানের …
  • ০২ আগস্ট ২০২৬