নানা আয়োজনে বশেমুরবিপ্রবিসাসের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

০৯ ফেব্রুয়ারি ২০২১, ০৮:২৫ PM
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‌্যালী

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‌্যালী © টিডিসি ফটো

নানা আয়োজনের মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (বশেমুরবিপ্রবিসাস) ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনটির পক্ষ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিস্থলে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে সংগঠনটির কার্যনির্বাহী কমিটি। এ সময় উপস্থিত ছিলেন সমিতির বর্তমান সভাপতি শামস জেবিন, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলামসহ সমিতির অন্যান্য সদস্যবৃন্দ।

এরপর বেলা ১টায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ কিউ এম মাহবুবের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা চত্বর থেকে র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে একাডেমিক ভবনের সামনে সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষকমণ্ডলীসহ বশেমুরবিপ্রবিসাসের সদস্যবৃন্দ।

সাংবাদিক সমিতির সভাপতি শামস জেবিন বলেন, ‘‘কিছু উজ্জীবিত তরুণদের হাত ধরেই ২০১৫ সালের এই দিনে যাত্রা শুরু করে বশেমুরবিপ্রবি সাংবাদিক সমিতি। সত্য ও ন্যায়ের পথে- এ শ্লোগানকে ধারণ করে এই সংগঠনের পথ চলা। সাংবাদিকতার মতো মহান পেশায় সত্য প্রকাশে বাধা ছিল, আছে, থাকবে। সকল বাধাবিপত্তি পেরিয়ে আমরা এগিয়ে যাবো।’’

একটি ইউনিটে ইংরেজি মাধ্যম শিক্ষার্থীদের জন্য আলাদা প্রশ্নপত…
  • ০২ আগস্ট ২০২৬
ঝিনাইগাতী থানায় নতুন পিকআপ ভ্যান, বাড়বে সীমান্তে পুলিশি তৎপ…
  • ০২ আগস্ট ২০২৬
ঢাবির ভর্তি পরীক্ষা ৮ বিভাগীয় শহরে, থাকছে না সেকেন্ড টাইম
  • ০২ আগস্ট ২০২৬
মিরসরাইয়ে বিদেশি অস্ত্রসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার
  • ০২ আগস্ট ২০২৬
ঢাবির আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু ১১ নভে…
  • ০২ আগস্ট ২০২৬
আগস্টে নাশকতার শঙ্কা, বাড়তি সতর্কতা নিয়ে যা বললেন ডিবিপ্রধান
  • ০২ আগস্ট ২০২৬