চুয়েটে আইইওএম সোসাইটির যাত্রা শুরু

০৯ ফেব্রুয়ারি ২০২১, ১২:২৩ PM

© টিডিসি ফটো

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) মেকাট্রনিক্স অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগের হাত ধরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এন্ড অপারেশন ম্যানেজমেন্ট (IEOM) সোসাইটি, চুয়েট-এর স্টুডেন্ট চ্যাপ্টার।

সম্প্রতি জুম অ্যাপে অনুষ্ঠিত এক ভার্চুয়াল অনুষ্ঠানে ২০২১-২২ কার্যনির্বাহী কমিটি ঘোষণার মধ্য দিয়ে যাত্রা শুরু হয় সংগঠনটির। মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিস থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্টুডেন্ট চ্যাপ্টারের প্রথম সভাপতি নির্বাচিত হয়েছেন আরিফুল ইসলাম আকাশ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. সুবায়ের ইসলাম।

এই স্টুডেন্টস চ্যাপ্টারের প্রধান উপদেষ্টা মনোনীত হয়েছেন মেকাট্রনিক্স অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমান এবং ফ্যাকাল্টি উপদেষ্টা মনোনীত হয়েছেন এম.আই.ই. বিভাগের প্রভাষক জনাব সঞ্জীব রয়।

এ উপলক্ষ্যে জুম অ্যাপে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্যম রাখেন আই.ই.ও.এম'র নির্বাহী পরিচালক ও লওরেন্স টেকনোলোজিক্যাল ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ড. আহাদ আলি এবং লওরেন্স টেকনোলোজিকাল ইউনিভার্সিটির কলেজ অফ ইঞ্জিনিয়ারিংয়ের এন্টারপ্রেনিউরিয়াল প্রোগ্রাম পরিচালক মি. ডোনাল্ড রেইমার। এতে সভাপতিত্ব করেন এমআইই বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমান।

প্রসঙ্গত, সমগ্র বিশ্বে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং (আই.ই.) এবং অপারেশন ম্যানেজমেন্ট (ও.এম.) নিয়ে  মানুষের মধ্যে চেতনা জাগ্রতকরণ এবং তাদের মধ্যে সেতুবন্ধন তৈরি করাই  আই.ই.ও.এম. (IEOM)-এর মূল উদ্দেশ্য।

একটি ইউনিটে ইংরেজি মাধ্যম শিক্ষার্থীদের জন্য আলাদা প্রশ্নপত…
  • ০২ আগস্ট ২০২৬
ঝিনাইগাতী থানায় নতুন পিকআপ ভ্যান, বাড়বে সীমান্তে পুলিশি তৎপ…
  • ০২ আগস্ট ২০২৬
ঢাবির ভর্তি পরীক্ষা ৮ বিভাগীয় শহরে, থাকছে না সেকেন্ড টাইম
  • ০২ আগস্ট ২০২৬
মিরসরাইয়ে বিদেশি অস্ত্রসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার
  • ০২ আগস্ট ২০২৬
ঢাবির আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু ১১ নভে…
  • ০২ আগস্ট ২০২৬
আগস্টে নাশকতার শঙ্কা, বাড়তি সতর্কতা নিয়ে যা বললেন ডিবিপ্রধান
  • ০২ আগস্ট ২০২৬