আল-জাজিরার সম্প্রচার বন্ধের দাবি যবিপ্রবির শিক্ষকদের

০৮ ফেব্রুয়ারি ২০২১, ০৪:১১ PM

© টিডিসি ফটো

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জড়িয়ে উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ পরিবেশনের অভিযোগ তুলে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার সম্প্রচার বন্ধ এবং এর সঙ্গে জড়িতদের শাস্তির দাবি জানিয়েছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) নীল দলের (মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী শিক্ষকরা) শিক্ষকরা।

সোমবার (৮ ফেব্রুয়ারি) যবিপ্রবির বঙ্গবন্ধু শেখ মুজিব অ্যাকাডেমিক ভবনের সামনে আয়োজিত এক প্রতিবাদ সভায় নীল দলের আহ্বায়ক অধ্যাপক ড. মো. ইকবাল কবীর জাহিদ এ দাবি তুলে ধরেন।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, আপনারা দেখেছেন জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্তেফান দুজারিজ আল জাজিরার রিপোর্ট নিয়ে বলেছেন- এই প্রামাণ্যচিত্রে যে ধরনের ইলেক্ট্রনিক যন্ত্রের কথা উল্লেখ করেছে, সে ধরনের কোনও যন্ত্র ব্যবহারের বিষয়ে জাতিসংঘের চুক্তিতে নেই। জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের কোনও কন্টিনজেন্টে এ রকম যন্ত্র ব্যাবহার হচ্ছে না। সুতরাং আমরা বুঝতে পারছি, এই প্রতিবেদনটি কতটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। শুধুমাত্র শেখ হাসিনার উন্নয়ন, অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করার জন্য এ ধরনের বিতর্কিত সংবাদ পরিবেশন করা হয়েছে।

বক্তারা আরও বলেন, আল জাজিরা টেলিভিশন একটি মৌলবাদী সংবাদমাধ্যম, যারা বাংলাদেশের উন্নতি সহ্য করতে পারে না। তার প্রমাণ এই প্রতিবেদনের প্রধান ভাষ্যকার ডেভিড বার্গম্যানকে তার কুকর্মের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশ দোষী সাব্যস্ত করেছিল।

যবিপ্রবি নীল দলের আহ্বায়ক অধ্যাপক ড. মো. ইকবাল কবীর জাহিদের সভাপতিত্বে প্রতিবাদ সভায় আরও বক্তব্য দেন ডা. মো. ফিরোজ কবির, ড. মো. জাফিরুল ইসলাম, ড. শিরিন নিগার, ড. এএসএম মুজাহিদুল হক, ড. তানভীর ইসলাম, ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, ড. হাসান মো. আল-ইমরান, সহকারী অধ্যাপক ড. নাসিম আদনান, সহকারী অধ্যাপক ফাতেমা-তুজ-জোহরা প্রমুখ।

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চ জ্বালিয়ে ঘণ্টাব্যাপী সংঘর্ষ, আহত ৩০
  • ২৭ এপ্রিল ২০২৬
বিদ্যুৎ বিভ্রাটে সাময়িক বন্ধ ছিল কার্যক্রম, ভুল ব্যাখ্যায় ব…
  • ২৭ এপ্রিল ২০২৬
চাঁদা দাবি ও জমি দখলের চেষ্টা, অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে
  • ২৭ এপ্রিল ২০২৬
কবি নজরুল কলেজ ছাত্রশিবিরের প্রকাশনা প্রদর্শনী স্থগিত
  • ২৭ এপ্রিল ২০২৬
জামায়াত এমপির গাড়িতে হামলা: বিএনপি-ছাত্রদলের ৩ নেতা বহিষ্ক…
  • ২৬ এপ্রিল ২০২৬
একনেকে ১৩ হাজার ৪৪৫ কোটি টাকার প্রকল্প অনুমোদন
  • ২৬ এপ্রিল ২০২৬