স্মার্টফোন কিনতে লোন পাচ্ছেন যবিপ্রবির ২২৪ শিক্ষার্থী

০৭ ফেব্রুয়ারি ২০২১, ০৯:২৫ PM
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

করোনাকালীন সময়ে অনলাইনে শিক্ষা কার্যক্রম চলমান রাখতে স্মার্টফোন কেনার জন্য যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ২২৪ শিক্ষার্থী সফট লোন পাচ্ছেন। তারা সর্বোচ্চ আট হাজার টাকা করে সুদবিহীন এই  ঋণ পাবেন।

রোববার (৭ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক ড. মো: আলম হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের শিক্ষাঋণ প্রদান কার্যক্রমের অংশ হিসেবে  বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) সুদবিহীন এই ঋণ দিচ্ছে। এর আগে যবিপ্রবি থেকে স্মার্টফোন কেনার জন্য আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের একটি তালিকা ইউজিসিতে পাঠায় কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঋণের জন্য মনোনীত ২২৪ জন শিক্ষার্থীর মধ্যে ১৯৫ জন শিক্ষার্থীর ব্যাংক হিসাব নম্বরের সাথে তাদের নামের মিল থাকায় সংশ্লিষ্ট শিক্ষার্থীদের অগ্রণী ব্যাংক হিসাব নম্বরে টাকা পাঠানো হবে। বাকি ২৯ জন শিক্ষার্থীর বাংক হিসাবের সাথে নামের মিলা না থাকায় চেকের মাধ্যমে টাকা প্রদান করতে অনুরোধ করা হয়েছে।

এর আগে ইউজিসি বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরও স্মার্টফোন কিনতে লোন দেয় ইউজিসি।

শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাস নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কি আজ…
  • ০৯ এপ্রিল ২০২৬
যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ভয়াবহ হামলা ইসরায়েলের, একদিনেই…
  • ০৯ এপ্রিল ২০২৬
তিন ইউএনওকে বদলি, নতুন দায়িত্ব পেলেন আরও ২জন
  • ০৯ এপ্রিল ২০২৬
৫০ হাজার লিটার ভোজ্য তেল জব্দ, ২ লাখ টাকা জরিমানা
  • ০৯ এপ্রিল ২০২৬
হাম আক্রান্ত রোগী বাড়ছেই, শিশু হাসপাতালে ‘শুধু তাদেরই ভর্তি…
  • ০৯ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালীতে বিকল্প রুট ঘোষণা ইরানের
  • ০৯ এপ্রিল ২০২৬
close