শাবির কর্মচারী সমিতির নেতৃত্বে সিরাজ-জাহাঙ্গীর

০৭ ফেব্রুয়ারি ২০২১, ০৭:৫৪ PM
সভাপতি মো. শাহজাহান সিরাজ (বামে) ও সাধারণ মো. জাহাঙ্গীর আলম

সভাপতি মো. শাহজাহান সিরাজ (বামে) ও সাধারণ মো. জাহাঙ্গীর আলম © টিডিসি ফটো

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) কর্মচারী সমিতির নির্বাচনে  সভাপতি হিসেবে মো. শাহজাহান সিরাজ এবং সাধারণ সম্পাদক হিসেবে মো. জাহাঙ্গীর আলম নির্বাচিত হয়েছেন।

রোববার (৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে নয়টা থেকে বেলা ৩টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কর্মচারী ক্যান্টিনে ভোটগ্রহণ শেষ হয়। পরে বিকেল ৫টায় প্রধান নির্বাচন কমিশনার ও বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার আতাউর রহমান এ নির্বাচনের ফল ঘোষণা করেন।

নির্বাচনে সভাপতি পদে মো. শাহজাহান সিরাজ ৮৫ ভোট, সহ-সভাপতি পদে মো. শফিকুল ইসলাম ৭০ ভোট, সাধারণ সম্পাদক পদে মো. জাহাঙ্গীর আলম ১০৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তবে সহ-সাধারণ সম্পাদক পদে মো. জুয়েল মিয়া, কোষাধ্যক্ষ পদে আরিফ আলী, সাংগঠনিক সম্পাদক পদে মো. মোখলেছুর রহমান, ক্রীড়া সম্পাদক পদে মো. দিলোয়ার হোসাইন, ক্রিয়া, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক পদে মনিরুজ্জামান, তথ্য ও প্রচার সম্পাদক পদে মো. আসাদুজ্জামান এবং নির্বাহী সদস্য হিসেবে মো. আব্দুর রউফ ও রাকেশ চন্দ্র দাস বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এছাড়া সমাজ সেবা সম্পাদক পদে ফয়সাল খান ৮৫ ভোট এবং দপ্তর সম্পাদক পদে তারেক মিয়া ৯৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

দুবাইয়ে কারাগারে বেনজীরের মুক্তির খবর গণমাধ্যমে, তথ্য নেই প…
  • ০২ আগস্ট ২০২৬
সকালে কফি পান কি স্বাস্থ্যের জন্য ভালো? জানুন বিশেষজ্ঞের মত…
  • ০২ আগস্ট ২০২৬
এসইউবিতে রিসার্চ অ্যান্ড পাবলিকেশন ডিপার্টমেন্টের উদ্বোধন
  • ০২ আগস্ট ২০২৬
ঢাকার চারপাশে নদীদূষণ রোধ ও নৌপথ সচল করার সিদ্ধান্ত সরকারের
  • ০২ আগস্ট ২০২৬
অনলাইনে লোভনীয় মেসেজ দিয়ে প্রতারনা, চীনা নাগরিকসহ গ্রেপ্তার…
  • ০২ আগস্ট ২০২৬
গবেষণা পেপার কেন প্রত্যাহার করা হয়?
  • ০২ আগস্ট ২০২৬