গবেষণায় শিক্ষার্থীদের আর্থিক প্রণোদনা দেবে চুয়েট

১১ ডিসেম্বর ২০২০, ০৩:৪৩ PM
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © টিডিসি ফটো

গবেষণা প্রবন্ধ প্রকাশনার জন্য শিক্ষার্থীদের আর্থিক প্রণোদনা দেওয়ার ঘোষণা দিয়েছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) কতৃপক্ষ।

চুয়েটের শিক্ষার্থীদের কনফারেন্স/জার্নাল এ গবেষণা প্রবন্ধ প্রকাশনার জন্য এই আর্থিক সুবিধা দেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

রেজিস্ট্রার জানান, শিক্ষার্থীদের গবেষণা কাজের সুবিধার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। একজন শিক্ষার্থী একবারই এই প্রণোদনার সুবিধা নিতে পারবেন। গবেষণা কাজের উপর ভিত্তি করে এই প্রণোদনা দেওয়া হবে।

কতটুকু অর্থ দেওয়া হবে বা এই কিভাবে সুবিধা পাওয়া যাবে এমন প্রশ্নের জবাবে রেজিস্ট্রার জানান, কোনো গবেষণা কাজে কতটুকু খরচ হচ্ছে তার উপর নির্ভর করছে। সেটি সংশ্লিষ্ট বিভাগ ও সুপারভাইজারগণ বিবেচনা করবেন।

প্রেসিডেন্টস চ্যালেঞ্জ কাপে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিল…
  • ০২ আগস্ট ২০২৬
বিক্রয় ও মুনাফায় বিশেষ অবদানের স্বীকৃতিতে কর্মকর্তাদের পুরস…
  • ০২ আগস্ট ২০২৬
বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. আকিকুর রহমান আর নেই
  • ০২ আগস্ট ২০২৬
জুলাই গণঅভ্যুত্থান ছিল সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত অং…
  • ০২ আগস্ট ২০২৬
জনবল নিয়োগে বড় বিজ্ঞপ্তি কোকোলা ফুড লিমিটেডে, পদ ১৬৩, আবেদন…
  • ০২ আগস্ট ২০২৬
এনএসইউতে এমএসএমই খাতের সাইবার নিরাপত্তা জোরদারে ছয় দিনের বি…
  • ০২ আগস্ট ২০২৬