হাবিপ্রবির সেই শান্তি অসুস্থ, দোয়া প্রার্থনা

১৪ নভেম্বর ২০২০, ০৮:২৫ PM
সাইফুল ইসলাম শান্তি

সাইফুল ইসলাম শান্তি

দুর্নীতিবিরোধী সমাজকর্মী ও হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সাইফুল ইসলাম শান্তি বেশ কিছু দিন থেকেই মস্তিষ্কের সমস্যায় ভুগছেন। বর্তমানে তিনি নিউরোলজি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. বদরুল হাসানের আওতায় চিকিৎসা নিচ্ছেন। তিনি রোগ মুক্তি থেকে আরোগ্য কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

শান্তি জানান, সুস্থ হয়ে আবার বিভিন্ন সামাজিক বিষয়ে মাঠে নামতে চান তিনি। তার পরিবারের ঘনিষ্ঠজনেরা জানিয়েছে উন্নত চিকিৎসার জন্য শান্তি কে তারা ভারতে নেওয়ার চেষ্টা করছেন।

সাইফুল ইসলাম শান্তি বিভিন্ন সময়ে ঘটে যাওয়া অপরাধ ও অনিয়মের বিরুদ্ধে সবসময় সোচ্চার হতে দেখা গেছে। ২০১৫ সাল থেকে তিনি নিজ জেলা পঞ্চগড়ের বিভিন্ন হাট বাজার ও শিক্ষাপ্রতিষ্ঠানে দুর্নীতিবিরোধী জনসচেতনতামূলক প্রচারণা চালিয়ে আসছেন এবং গত বছর কল্লা কাটা গুজব বিরোধী তেঁতুলিয়া থেকে টেকনাফ জনসচেতনতামূলক পদযাত্রা করেন।

এর আগে এই বিশ্ববিদ্যালয় ছাত্র নিজ বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা নিরসনের জন্য একাই ঢাকায় মানববন্ধন করেন। বর্তমানে সাইফুল ইসলাম শান্তি দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মার্কেটিং বিষয়ে এমবিএ করছেন।

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, দুই যাত্রী আহত
  • ০৩ আগস্ট ২০২৬
চব্বিশের গণ-অভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অ…
  • ০৩ আগস্ট ২০২৬
রাশিয়ায় উচ্চশিক্ষা নিতে গিয়ে প্রাণ হারালেন অনিক
  • ০৩ আগস্ট ২০২৬
৩ বিভাগে ভারী বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ০৩ আগস্ট ২০২৬
মানারাত ইউনিভার্সিটির ইইই ক্লাবের উদ্যোগে টাঙ্গাইলে শহীদ আহ…
  • ০৩ আগস্ট ২০২৬
আন্তর্জাতিক মান ও গবেষণাকে প্রাধান্য দিয়ে শেকৃবির নতুন ওয়েব…
  • ০২ আগস্ট ২০২৬