মোটরসাইকেলের আঘাতে হাবিপ্রবি কর্মচারীর মৃত্যু, উপাচার্যের শোক

১৩ নভেম্বর ২০২০, ১০:৩০ PM
লোগো

লোগো © ফাইল ফটো

রাস্তা পারাপারের সময় দ্রুতগামী মোটরসাইকেলের আঘাতে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ফসল শারীরতত্ত্ব ও পরিবেশ বিভাগের অফিস সহায়ক মো. হবিবুর রহমান মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি.. রাজিউন)। শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় জেলা সদরের নশিপুরের ফার্মেরহাট নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাস্তা পারাপার হওয়ার সময় দ্রুত গতিতে চলন্ত একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে হাবিবুর রহমান গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রমিহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তার সার্বিক বিষয়ে খোঁজ নিতে সেখানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. মো. রবিউল ইসলাম। তিনি বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে বিশ্ববিদ্যালয়ের একজন কর্মচারীর এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনয় গভীর শোক প্রকাশ করেছেন হাবিপ্রবি উপাচার্য প্রফেসর ড. মু. আবুল কাসেম। তিনি শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ কর মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন। আগামীকাল সকাল ৯ টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, দুই যাত্রী আহত
  • ০৩ আগস্ট ২০২৬
চব্বিশের গণ-অভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অ…
  • ০৩ আগস্ট ২০২৬
রাশিয়ায় উচ্চশিক্ষা নিতে গিয়ে প্রাণ হারালেন অনিক
  • ০৩ আগস্ট ২০২৬
৩ বিভাগে ভারী বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ০৩ আগস্ট ২০২৬
মানারাত ইউনিভার্সিটির ইইই ক্লাবের উদ্যোগে টাঙ্গাইলে শহীদ আহ…
  • ০৩ আগস্ট ২০২৬
আন্তর্জাতিক মান ও গবেষণাকে প্রাধান্য দিয়ে শেকৃবির নতুন ওয়েব…
  • ০২ আগস্ট ২০২৬