চুয়েটের আইটি ইনকিউবেটর পরিদর্শন হাইটেক পার্কের এমডির

১৩ নভেম্বর ২০২০, ০৩:৩৮ PM
চুয়েটের আইটি ইনকিউবেটর পরিদর্শন হাইটেক পার্কের এমডির

চুয়েটের আইটি ইনকিউবেটর পরিদর্শন হাইটেক পার্কের এমডির © টিডিসি ফটো

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এ নির্মাণাধীন শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটর স্থাপন প্রকল্প এলাকা পরিদর্শন করেছেন বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালনা (সচিব) হোসনে আরা বেগম। আজ শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১১ টায় তিনি উক্ত সাইট পরিদর্শনে আসেন।

পরিদর্শনকালে তিনি চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের অর্থ ও প্রশাসন বিভাগের পরিচালক (যুগ্মসচিব) জনাব এ এন এম সফিকুল ইসলাম, শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটরের প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) জনাব সৈয়দ জহুরুল ইসলাম, হাইটেক পার্কের প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) জনাব মো. মোস্তফা কামাল, অর্থ ও প্রশাসন বিভাগের উপ-পরিচালক জনাব খাদিজা আক্তার, অপারেশন ও মেইনটেন্যান্স বিভাগের উপ-পরিচালক জনাব নরোত্তম পাল এবং সহকারী পরিচালক (বিনিয়োগ) জনাব শাহরিয়ার আল হাসান।

চুয়েটের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রধান প্রকৌশলী মো. সিরাজুল ইসলাম, শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটরের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হক, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সামসুল আরেফিন প্রমুখ।

প্রসঙ্গত, দেশের তথ্যপ্রযুক্তি খাতে সফল উদ্যোক্তা তৈরি, বিশ্ববিদ্যালয় পর্যায়ে গবেষণা ও উদ্ভাবনী কার্যক্রমকে উৎসাহিত করা এবং ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবোরেশনকে আরো সম্মৃদ্ধ করার পাশাপাশি আইটি শিল্পে বিশ্বব্যাপী বাংলাদেশের সুযোগ আরও অবারিত করার মাধ্যমে তথ্যপ্রযুক্তি খাতের আয় প্রত্যাশিত মাত্রা অর্জনের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় পর্যায়ে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এ সর্বপ্রথম শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটর প্রকল্প স্থাপন করা হচ্ছে।

প্রায় ১২৫ কোটি টাকা ব্যয়ে সরকারের একটি ড্রিম প্রকল্প হিসেবে এটাকে বিবেচনা করা হচ্ছে। বর্তমানে এটার নির্মাণকাজ প্রায় শেষের দিকে। বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের তত্ত্বাবধানে প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। এ প্রকল্পের আওতায় চুয়েট ক্যাম্পাসে ১০ তলা ভবনের মূল ইনকিউবেশন ভবন তৈরি হবে। এছাড়াও একটি ৬ তলা বিশিষ্ট মাল্টিপারপাস ভবন এবং ২০০ কক্ষ বিশিষ্ট দুইটি আধুনিক ডরমিটরি নির্মাণ করা হচ্ছে।

গ্রেড বৈষম্যের শিকার কলেজের ল্যাব সহকারীরা, নির্বাক মন্ত্রণ…
  • ২১ এপ্রিল ২০২৬
বাংলাদেশ ও কোরিয়ার বিশ্ববিদ্যালয়ের মধ্যে একাডেমিক সহযোগিতার…
  • ২১ এপ্রিল ২০২৬
ফুল ফান্ডেড আন্তর্জাতিক ইন্টার্নশিপের মাধ্যমে অর্জন করুন ক্…
  • ২১ এপ্রিল ২০২৬
ভুয়া ‘ছাত্রী’ পরিচয়ে ঢাকা মেডিকেল থেকে টিকটকার আটক
  • ২১ এপ্রিল ২০২৬
প্রাথমিকে নিয়োগের অপেক্ষায় থাকা ১৪ হাজার প্রার্থীর দুশ্চিন্…
  • ২১ এপ্রিল ২০২৬
২০০ টাকায় বাংলাদেশের ম্যাচ, টিকিট কাটবেন যেভাবে
  • ২১ এপ্রিল ২০২৬